Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হুগলি জেলায় প্রকাশিত (SIR First List) হল চূড়ান্ত ভোটার তালিকা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খসড়া তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় প্রায় ১৬ হাজার ভোটারের নাম কমেছে। খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল ৪৪ লক্ষ ৫৬ হাজার ২২৫। তবে চূড়ান্ত তালিকায় সেই সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লক্ষ ৪০ হাজার ২৯৩। অর্থাৎ সংশোধনের পর উল্লেখযোগ্য সংখ্যক নাম বাদ পড়েছে তালিকা থেকে।
প্রশাসন জানিয়েছে (SIR First List)
প্রশাসন জানিয়েছে, এখনও ১ লক্ষ ৭৩ হাজার ৬৪ জনের (SIR First List) নাম বিচারাধীন রয়েছে। এই সব ক্ষেত্রে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বা বিচারাধীন রয়েছে, মূল তালিকায় তাদের তথ্যের উপরে ‘ডিলিটেড’ বা ‘অ্যাডজুডিকেটেড’ বলে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এর ফলে ভোটাররা সহজেই নিজেদের স্ট্যাটাস জানতে পারবেন।
কিভাবে নাম যাচাই? (SIR First List)
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকা দেখার জন্য অনলাইন এবং অফলাইন-দুই ধরনের ব্যবস্থাই রাখা হয়েছে। অফলাইনে সংশ্লিষ্ট সরকারি অফিস, যেমন এসডিও, ডিইও, বিডিও অফিস এবং পঞ্চায়েত ভবনে গিয়ে তালিকা দেখা যাবে। অন্যদিকে, অনলাইনে নির্বাচন কমিশনের নির্ধারিত দুটি ওয়েবসাইটে গিয়ে ভোটাররা নিজেদের নাম যাচাই করতে পারবেন।
আরও পড়ুন: Pilkhana Murder: পিলখানা প্রোমোটার খুনে মূল ২ অভিযুক্ত অধরা, তদন্তভার নিল CID
প্রশাসনের মতে, ভোটার তালিকা হালনাগাদ করার মূল উদ্দেশ্য হল তালিকাকে আরও নির্ভুল এবং স্বচ্ছ করা। মৃত, স্থানান্তরিত বা অযোগ্য ভোটারদের নাম বাদ দিয়ে প্রকৃত ভোটারদের তালিকা নিশ্চিত করতেই এই সংশোধন প্রক্রিয়া চালানো হয়েছে।


