Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নদিয়ার রানাঘাটে এক হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে (SIR in West Bengal)। ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার সমাধান করতে এসে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল ৬৮ বছরের এক বৃদ্ধের। মৃতের নাম জীবনকৃষ্ণ বিশ্বাস। তাঁর বাড়ি নদিয়ার হাঁসখালি থানার গাড়াপোতা এলাকায়। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, পাশাপাশি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।

ভোটার তালিকা থেকে নাম বাদ (SIR in West Bengal)
পরিবার সূত্রে জানা গিয়েছে, জীবনকৃষ্ণ বিশ্বাস ও তাঁর বিবাহিত এক মেয়ের নাম সম্প্রতি ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়। যদিও পরিবারের অন্যান্য সদস্যদের নাম তালিকায় ছিল। এই পরিস্থিতিতে নিয়ম মেনে ট্রাইব্যুনালে আবেদন জানাতে বৃহস্পতিবার ভোরেই বাড়ি থেকে বের হন তাঁরা। ভোটাধিকার হারানোর আশঙ্কা এবং প্রশাসনিক জটিলতা এই দুইয়ের চাপেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি, এমনটাই দাবি পরিবারের।
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থতা (SIR in West Bengal)
বৃহস্পতিবার সকালে রানাঘাট মহকুমা শাসকের দফতরে পৌঁছে ট্রাইব্যুনালে আবেদন করার জন্য লাইনে দাঁড়ান জীবনকৃষ্ণবাবু। প্রত্যক্ষদর্শীদের মতে, দীর্ঘক্ষণ অপেক্ষার পর হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। পরিস্থিতি দ্রুত খারাপ হলে মাটিতে লুটিয়ে পড়েন। তৎক্ষণাৎ তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
“লাইনেই মৃত্যু ডেকে আনল” (SIR in West Bengal)
মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটে। তাঁদের দাবি, আগে থেকেই শারীরিকভাবে দুর্বল ছিলেন জীবনকৃষ্ণবাবু। উপরন্তু, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকে মানসিক চাপও বেড়ে গিয়েছিল। “বাবা আগেই অসুস্থ ছিলেন। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে পারেননি। নাম কাটা যাওয়ার পর থেকেই খুব ভেঙে পড়েছিলেন… আজ এইভাবে চলে যাবেন ভাবতেই পারছি না।”

আরও পড়ুন: Jungle Mahal: রাস্তা নেই, তাহলে ভোট কেন? জঙ্গল মহলে বয়কটের হুঁশিয়ারি!
রাজনৈতিক প্রতিক্রিয়া ও বিক্ষোভ
এই ঘটনাকে কেন্দ্র করে দ্রুত রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে রানাঘাটের কোর্ট মোড় এলাকায়। তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়েন এবং রাস্তা অবরোধ করেন। উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস ঘোষ, পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়, সৌগত বর্মনসহ একাধিক নেতা।



