Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটার তালিকা সংক্রান্ত তথ্য যাচাই প্রক্রিয়া নির্ধারিত সময়ে শেষ করতে প্রায় দুহাজার বিচারক প্রয়োজন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে(SIR Judge)। বর্তমানে সেই সংখ্যার তুলনায় অনেকটাই কম বিচারক কাজ করছেন। ইতিমধ্যে ৫৩২ জন বিচারককে নিয়োগ করা হয়েছে এবং আরও বিচারক নিয়োগের প্রক্রিয়া চলছে বলে কমিশন সূত্রে খবর।
সমস্ত তথ্য বিচারকদের হাতে দিতে হবে (SIR Judge)
শুনানি ও নথি আপলোডের নির্ধারিত দিন ছিল ১৪ তারিখ। কিন্তু সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিকেল ৫টার মধ্যে বাকি থাকা সমস্ত তথ্য বিচারকদের হাতে তুলে দিতে হবে।
প্রশাসনিক মহলে উদ্বেগ বাড়ছে (SIR Judge)
কমিশন সূত্রে আরও জানা গিয়েছে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে বিচারকদের মূল সমস্যা সময়ের সীমাবদ্ধতা। বর্তমানে যে সংখ্যক বিচারক এই দায়িত্ব পালন করছেন তাতে প্রায় ৬০ লক্ষ তথ্য যাচাই সম্পূর্ণ করতে আরও যথেষ্ট সময় লাগবে । ফলে নির্ধারিত সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করা নিয়ে প্রশাসনিক মহলে উদ্বেগ বাড়ছে।



