Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জাতীয় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে (SIR Update) ঘোষণা করেছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সূচনা। আগামী সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গ-সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই শুদ্ধিকরণ অভিযান শুরু হচ্ছে। এর মূল লক্ষ্য-পুরনো ভোটার তালিকা হালনাগাদ করা এবং যাঁদের নাম এখনও যুক্ত হয়নি, তাঁদের অন্তর্ভুক্ত করা।
কমিশনের নির্দিষ্ট নির্দেশ…(SIR Update)
কমিশনের নির্দিষ্ট নির্দেশ অনুযায়ী, ভোটার তালিকায় নাম (SIR Update) তুলতে গেলে ১১টি স্বীকৃত নথির মধ্যে একটি জমা দিতে হবে। এছাড়া, সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ডও প্রমাণপত্র হিসেবে গ্রহণযোগ্য। তবে একটি বড় স্বস্তির খবর- ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদের নতুন করে কোনও নথি জমা দিতে হবে না।
কীভাবে মিলবে ২০০২ সালের তালিকা (SIR Update)
২৩ বছর আগের ভোটার তালিকা খুঁজতে এখন আর দৌড়াতে হবে না (SIR Update) কোনও অফিসে। কেবল একটি ক্লিকেই দেখা যাবে আপনার নাম রয়েছে কি না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) ওয়েবসাইটেই দেওয়া আছে সেই তালিকা। আপনাকে যেতে হবে-
ceowestbengal.nic.in/Roll_dist এই ঠিকানায়।
আরও পড়ুন: South China Sea: দক্ষিণ চিন সাগরে পর পর দুটি মার্কিন বিমান দুর্ঘটনা, বাড়ছে আন্তর্জাতিক উত্তেজনা!
ওয়েবসাইটে প্রবেশ করলেই দেখা যাবে রাজ্যের সমস্ত জেলার নাম। প্রথমে নির্বাচন করতে হবে আপনি বা আপনার পরিবারের কেউ ২০০২ সালে যে জেলার ভোটার ছিলেন। এরপর সেই জেলার অধীনে থাকা বিধানসভা কেন্দ্রের নাম বেছে নিতে হবে। এরপর খুলে যাবে ভোটকেন্দ্র বা বুথের তালিকা। নিজের বুথ নম্বর বা কেন্দ্রের নাম মনে থাকলে সহজেই খুঁজে পাওয়া যাবে আপনার নাম।

তবে মনে না থাকলে একটু বেশি সময় লাগতে পারে-কারণ একেকটি কেন্দ্রের অধীনে একাধিক বুথ থাকে। ফলে পুরো তালিকা স্ক্রল করে দেখা ছাড়া উপায় থাকে না।
তিনটি গুরুত্বপূর্ণ সতর্কতা
- পুরনো জেলার নাম ধরে খুঁজতে হবে।
২০০২ সালে পশ্চিমবঙ্গের জেলা বিন্যাস আজকের মতো ছিল না। যেমন, তখন বর্ধমান, জলপাইগুড়ি, দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর ছিল অবিভক্ত জেলা। এখনকার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান বা আলিপুরদুয়ারের মতো নতুন জেলার জন্য আপনাকে পুরনো জেলার নামেই খুঁজতে হবে। - কলকাতার তিন ভাগ ছিল।
তখন কলকাতায় ছিল তিনটি লোকসভা কেন্দ্রকলকাতা উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও দক্ষিণ। বর্তমানে দুটি লোকসভা কেন্দ্র থাকলেও পুরনো তালিকা দেখতে গেলে সেই তিনটি নামের মধ্যেই খুঁজতে হবে। - পুরনো বিধানসভা আসনও মনে রাখতে হবে।
ডিলিমিটেশনের পর বহু পুরনো বিধানসভা আসন বিলুপ্ত। যেমন, বড়বাজার, জোড়াবাগান বা তালতলা এখন আর নেই। তবুও ২০০২ সালের ভোটার তালিকায় নাম খুঁজতে হলে সেই পুরনো বিধানসভা নামই ব্যবহার করতে হবে।
যদি নাম না পাওয়া যায়
যাঁদের নাম ২০০২ সালের তালিকায় নেই, তাঁদের নির্দিষ্ট নথিপত্র জমা দিয়ে নতুন করে আবেদন করতে হবে। এর জন্য কমিশনের নির্দেশিকা অনুযায়ী ফর্ম পূরণ করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলও রাজ্যজুড়ে বিশেষ শিবির খোলার উদ্যোগ নিচ্ছে, যাতে প্রত্যেক যোগ্য নাগরিক ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেন।


