Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় বিজেপি প্রার্থী রত্না দেবনাথের মনোনয়ন জমা দেবার সমর্থনে (Smriti Irani) আয়োজিত রোড-শো থেকে শাসক দলকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। নির্বাচনের আবহে ‘বহিরাগত’ ইস্যু এবং আরজি কর কাণ্ডকে সামনে রেখে সরাসরি নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-কে।
‘বহিরাগত’ তত্ত্বের জবাব (Smriti Irani)
তৃণমূলের দীর্ঘদিনের ‘বহিরাগত’ তত্ত্বের জবাব (Smriti Irani) দিতে গিয়ে স্মৃতি প্রশ্ন তোলেন, “কে বহিরাগত? আমরা সবাই ভারতবাসী। দেশের যেকোনো প্রান্তে যাওয়ার অধিকার আমাদের রয়েছে।” নিজের সঙ্গে বাংলার যোগসূত্রের কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, “আমি বাংলার মেয়ে। বাংলায় আমার দাদুর বাড়ি।” তাঁর বক্তব্য, রাজনৈতিক স্বার্থে বিভাজনের রাজনীতি করা হচ্ছে, যা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর।

অভয়ার মাকে সমর্থন (Smriti Irani)
এর পাশাপাশি পানিহাটির একটি ঘটনা ঘিরে শাসক দলের বিরুদ্ধে সরব হন তিনি। অভিযোগ, নির্যাতিতার মা যখন ভোটের ময়দানে নেমে বিচার চাইছেন, তখন তাঁর প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে স্মৃতি বলেন, “একজন মা তাঁর সন্তানের জন্য ন্যায় চাইছেন, সেটাই যদি বাধার মুখে পড়ে, তাহলে সেটা অত্যন্ত লজ্জাজনক।”

আরও পড়ুন: Mission Artemis 2: উত্তেজনার ছ’মিনিট পেরিয়ে স্বস্তি, পৃথিবীতে ফিরল আর্টেমিস ২ অভিযানের দল
ধর্মীয় ইস্যুতেও কটাক্ষ করেন বিজেপি নেত্রী। ‘জয় শ্রী রাম’ ধ্বনি নিয়ে তৃণমূল নেতাদের আপত্তিকে নিশানা করে তিনি বলেন, “ভগবান রামের নাম শুনে কারও অস্বস্তি হওয়ার কথা নয়।” তাঁর মতে, এই প্রতিক্রিয়া রাজ্যের রাজনৈতিক মানসিকতারই প্রতিফলন।


