Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জোড়া হাফ সেঞ্চুরির পর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৮৮ বলে সেঞ্চুরি করেন স্মৃতি। তার সাথে শতরান করেন প্রতীকা রাওয়াল (Smriti Mandhana)।
বিশ্বকাপে দুরন্ত ছন্দে স্মৃতি (Smriti Mandhana)
বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে ভারতীয় মেয়েদের দল। বিশ্বকাপের এই ম্যাচ কার্যত জিততেই হত ভারতকে। আর সেই ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠলেন ভারতের দুই ওপেনার। জোড়া শতরানে ভর করে দাপটের সাথে ভারত জয় ছিনিয়ে নেয় ভারতের মেয়েরা। এই জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। বিশ্বকাপের দৌড় থেকে প্রায় ছিটকে যাওয়ার মুখ থেকে ভারতের এই দুরন্ত কমব্যাকের পিছনে অন্যতম ভূমিকা রয়ে স্মৃতি। আগের ম্যাচে শতরান হাতছাড়া হলেও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে কোনও ভুল করেননি ভারতের এই অভিজ্ঞ তারকা ব্যাটার (Smriti Mandhana)।
চলতি বিশ্বকাপে স্বপ্নের দৌড় অব্যাহত রয়েছে স্মৃতি মন্ধানার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮০, ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৮ করার পর এ বার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শতরান করলেন এই তারকা ব্যাটার। কিউয়িদের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৯৫ বলে ১০৯ রানের একটা ঝকঝকে ইনিংস খেলেন স্মৃতি মন্ধানা। একই সঙ্গে প্রতীকা রাওয়ালও সেঞ্চুরি করে ভারতের জয়ের ভিত শক্ত করেন। বল হাতেও ভারতের দাপটের সামনে দাঁড়াতে পারেননি কিউয়ি ব্যাটাররা।
একদিকে যেমন প্রত্যাশা থাকলেও বিরাট কোহলি সেটা পূরণ করতে পারলেন না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচে অন্যদিকে সমর্থকদের প্রত্যাশা পূর্ণ করলেন স্মৃতি। তার ১০৯ রানের ইনিংসে ছিল ১০টা চার ও চারটে ছক্কা। ১১৪.৭৪ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। এটা চলতি বিশ্বকাপে তার প্রথম সেঞ্চুরি এবং মেয়েদের ODI বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি স্মৃতির (Smriti Mandhana)।

তবে ইনিংসের শুরুটা তিনি করেন ধীরে, হাতে সময় নিয়ে। তারপর রানের গতি বাড়াতে দেখা যায়। পিচ বোঝার পর তিনি চালিয়ে খেলা শুরু করেন। ওপেনে স্মৃতি ও প্রতীকা রাওয়ালের পার্টনারশিপ ছিল দেখার মতো আর তার জেরেই বড় রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয় ভারত। প্রতীকা একদিক থেকে ম্যাচ ধরেন আর অন্যদিক থেকে স্মৃতি চালিয়ে খেলা শুরু করেন। বিশেষ করে পাওয়ার প্লে-তে তাদের এই লড়াই ছিল চোখে পড়ার মতো। এই জুটি করে ২১২ রান।

আরও পড়ুন: Rohit Sharma: মাঠের মাঝেই রান নেওয়া নিয়ে বিতর্কে জড়ালেন রোহিত-শ্রেয়স
এই সেঞ্চুরি করে মেয়েদের ODI ক্রিকেটে সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে রইলেন স্মৃতি। তার সেঞ্চুরির সংখ্যা ১৪। শীর্ষে রয়েছেন মেগ ল্যানিং। তার সেঞ্চুরি সংখ্যা ১৫। চলতি বিশ্বকাপে পরপর তিনটে ম্যাচ হেরে সেমিফানালের রাস্তা কঠিন হয়ে গিয়েছিল ভারতের জন্য। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অলিখিত কোয়ার্টার ফাইনালে ভারত দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালের টিকিট কনফার্ম করলো (Smriti Mandhana)।


