Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রযুক্তিগত ত্রুটির কারণে আউট হাতছাড়া হওয়ায় ‘ক্ষতিপূরণ’ দেওয়া হলো ইংল্যান্ডকে (Ashes Series)।
নট-আউট সিদ্ধান্তে বিতর্ক (Ashes Series)
অ্যাডিলেড অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম দিনেই বিতর্ক। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনেই শতরান করেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি। কিন্তু তাঁর ইনিংসে তৃতীয় আম্পায়ারের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার সেই বিষয়ে হস্তক্ষেপ করলো ICC। ইংল্যান্ডের নষ্ট হওয়া রিভিউ আবার তাঁদের ফিরিয়ে দেওয়া হলো। ক্ষমা চেয়েছে প্রযুক্তি নির্মাতা সংস্থা (Ashes Series)।
এই ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের ৬৩ তম ওভারে। জশ বলে ব্যাট চান ক্যারি, বল চলে যায় উইকেটকিপারের হাতে। ইংলন্ড দল আউটের আবেদন করে। অন ফিল্ড আম্পায়ার আউট না দেওয়ায় রেভিভ নেয় ইংল্যান্ড দল। কিন্তু তৃতীয় আম্পায়ার রিপ্লেতে ‘স্নিকোমিটার’ প্রযুক্তির সাহায্য নেন কিন্তু তাতে কোনও স্পাইক ধরা না পড়ায় নট-আউট সিদ্ধান্ত দেন।

‘স্নিকোমিটার’-এর নির্মাতা সংস্থা বিবিজি স্পোর্টস একটি বিবৃতিতে জানিয়েছে, ঘটনার রিপ্লে দেখার সময় ভুল স্টাম্প মাইক ব্যবহার করা হয়েছে। ভুলের সম্পূর্ণ দায়িত্ব তারা নিয়েছে। বিবিজি স্পোর্টস জানায় অপারেটর স্নিকো প্রযুক্তি ব্যবহার করার সময় স্টাম্প মাইকের ভুল অডিয়ো বেছে নিয়েছিলেন। ইংল্যান্ডের বোলিং কোচ ডেভিড সেকার এই প্রযুক্তি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। বলেছেন, ‘দিনের খেলা শেষ হওয়ার পর এটা আলোচনার কোনও বিষয়ই নয়। এখন প্রযুক্তি এত উন্নত। তার পরেও এই ভুল হওয়া কাম্য নয়।’
আরও পড়ুন: Explore Kolkata: এই শীতে ভিড় নয়, শান্ত কলকাতাই কি হতে পারে আপনার গন্তব্য?
প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম এবং ম্যানেজার ওয়েন বেন্টলিকে দেখা যায় ম্যাচ রেফারি জেফ ক্রো–র সঙ্গে কথা বলতে। আইসিসি-কেও অনুরোধ করা হয় প্রযুক্তি খুঁটিয়ে দেখতে। সেই আবেদনে সাড়া দেয় আইসিসি। প্রযুক্তি নির্মাতারা ক্ষমা চাওয়ার পর ইংল্যান্ডকে ওই রিভিউ ফিরিয়ে দিয়েছে আইসিসি। ক্যারি শতরান করে অস্ট্রেলিয়াকে ভাল জায়গায় পৌঁছে দেন (Ashes Series)।


