Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চারিদিকে শরতের আকাশে সাদা মেঘের ভেলা (Solar Eclipse)। এর মধ্যেই আকাশজুড়ে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা বছরের শেষ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ আবারও মনে করিয়ে দিল, মানুষের উৎসবের পাশাপাশি প্রকৃতিও তার নিজস্ব নিয়মে চলমান।

কখন, কোথায় দেখা যাবে? (Solar Eclipse)
২০২৫ সালের এই শেষ সূর্যগ্রহণ পূর্ণগ্রাস নয়, বরং আংশিক সূর্যগ্রহণ। আজ রবিবার রাত ১০টা ৫৯ মিনিটে শুরু হয়ে তা শেষ হবে ভোররাত ১টা ১১ মিনিটে। প্রায় আড়াই ঘণ্টার এই আংশিক গ্রহণে সূর্যের প্রায় ৮৫.৫ শতাংশ অংশ ঢাকা থাকবে।
তবে ভারত থেকে আজকের এই গ্রহণ দেখা যাবে না। শুধুমাত্র দক্ষিণ গোলার্ধের কিছু দেশ ও অঞ্চলে এর দর্শন মিলবে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আকাশে সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে এই গ্রহণ। পাশাপাশি আন্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের কিছু অংশ থেকেও চোখে পড়বে আংশিক সূর্যগ্রহণ।

সূর্যগ্রহণ কীভাবে ঘটে? (Solar Eclipse)
সূর্যগ্রহণ ঘটে তখনই, যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে দাঁড়ায়। এর ফলে চাঁদের ছায়া পৃথিবীর নির্দিষ্ট অংশে পড়ে, এবং সূর্যের আলোর প্রবাহ বাধাগ্রস্ত হয়। আজকের গ্রহণ আংশিক কারণ পৃথিবী থেকে সূর্যের চাকতির সম্পূর্ণ অংশ ঢাকা থাকবে না, কেবল একটি অংশ আড়াল হবে।
শরতের সূচনা ও সূর্যগ্রহণের তাৎপর্য (Solar Eclipse)
আজকের সূর্যগ্রহণটি জলবিষুবের আগমুহূর্তে ঘটছে। ২৩ সেপ্টেম্বর দিন ও রাত সমান দীর্ঘ হবে। এর পর থেকেই উত্তর গোলার্ধে আনুষ্ঠানিকভাবে শরতের সূচনা। অর্থাৎ মহালয়ার সকালে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা যেমন ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ, তেমনই এই সূর্যগ্রহণও মহাজাগতিকভাবে এক তাৎপর্যময় সময়ের ইঙ্গিত দিচ্ছে।
কবে দেখা যাবে ভারত থেকে? (Solar Eclipse)
২০২৫ সালের আজকের এই গ্রহণের পর আর সূর্যগ্রহণ নেই। তবে আগামী বছর দু’বার সূর্যগ্রহণ হবে ১৭ ফেব্রুয়ারি ও ১২ অগাস্টে। যদিও এগুলি ভারত থেকে দেখা যাবে না।
ভারতের মানুষকে অপেক্ষা করতে হবে ২০২৭ সালের ২ অগাস্ট পর্যন্ত। সেদিন হবে এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যা চলবে একটানা ৬ মিনিট ২৩ সেকেন্ড। এত দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস গ্রহণ অত্যন্ত দুর্লভ। ১৯৯১ থেকে ২১১৪ সালের মধ্যে একমাত্র এই গ্রহণেই সূর্য এতটা সময় ধরে সম্পূর্ণ অদৃশ্য থাকবে। একে বলা হচ্ছে “Great North African Eclipse”। ইতিমধ্যেই বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানপ্রেমী এবং আলোকচিত্রীরা সেই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আরও পড়ুন: Today Weather Update: দুর্গাপুজোয় ছাতা–রেইনকোট হবে কি বাঙালির সঙ্গী?
সূর্যগ্রহণ দেখার নিয়ম
খালি চোখে সূর্যের দিকে তাকানো বিপজ্জনক। এতে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে।
বিশেষ ISO 12312-2 মানসম্মত সোলার একলিপ্স গ্লাস ব্যবহার করতে হবে।
বাইনোকুলার, টেলিস্কোপ বা ক্যামেরার লেন্স ব্যবহার করলে অবশ্যই সোলার ফিল্টার লাগানো উচিত।
দীর্ঘ সময় ধরে সূর্যের দিকে তাকানো এড়িয়ে চলাই সর্বোত্তম।



