Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেবীপক্ষের সূচনা এবং ঘটনাচক্রে বছরের শেষ সূর্যগ্রহণও আজ (Horoscope)। এ এক বিরল সমাপতন। জ্যোতিষশাস্ত্র বলছে, আজ চন্দ্র অবস্থান করছে সিংহ রাশিতে এবং সূর্য অবস্থান করছে কন্যা রাশিতে। অমাবস্যার এই দিনে কোনও রাশির জন্য আসছে সৌভাগ্য, আবার কোনও রাশির জন্য নেমে আসতে পারে দুর্ভাগ্যের ছায়া। চলুন জেনে নেওয়া যাক আজকের দিনটি বারো রাশির জন্য কী বার্তা বয়ে আনছে।
মেষ রাশি (Horoscope)
আজকের দিনটি মেষ রাশির জাতকদের জন্য মিশ্র ফলদায়ক। সকালে মানসিক অশান্তি থাকতে পারে, তবে কর্মক্ষেত্রে জনপ্রিয়তা বাড়বে। ব্যবসা থেকে আয় হবে, কিন্তু অকারণ দুশ্চিন্তা মাথা ঘোরাবে। বিবাদ-বিতর্ক এড়িয়ে চলাই শ্রেয়। অর্থভাগ্য সাধারণ।
বৃষ রাশি (Horoscope)
বৃষ রাশির জন্য দিনটি কিছুটা কঠিন হতে পারে। পারিবারিক কারণে মন খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে বিরোধীদের ষড়যন্ত্র থেকে সাবধান থাকুন। তবে আইন বা বিচারসংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। পারিবারিক ব্যবসায় জীবনসঙ্গীর পরামর্শ কাজে লাগবে।
মিথুন রাশি (Horoscope)
আজ মিথুন রাশির জাতক-জাতিকাদের অর্থভাগ্য শুভ। বহুদিনের আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি সাফল্যময়। পারিবারিক ব্যবসায় সন্তানের সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবনে শান্তি ও সৌহার্দ্য বজায় থাকবে।
কর্কট রাশি (Horoscope)
আজ শারীরিক ক্লান্তি বেশি অনুভব হতে পারে। পরিবারে আনন্দ থাকলেও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন হতে পারে। অর্থভাগ্য অনুকূলে নয়। প্রেমে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। গুরুজনদের উপদেশ মেনে চললে বিপদ এড়ানো সম্ভব।
সিংহ রাশি (Horoscope)
আয়ের সুযোগ একাধিক দিক থেকে আসবে। তবে অকারণ দুশ্চিন্তা কোনও গুরুত্বপূর্ণ কাজ পণ্ড করতে পারে। পরিবারের সদস্য বা প্রিয়জনের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসবে। দাম্পত্য জীবন সুখের।
কন্যা রাশি (Horoscope)
আজ কর্মক্ষেত্রে ভুলের জন্য চাপ বাড়তে পারে, ফলে মিথ্যার আশ্রয় নিতে হতে পারে। সংসারে দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হতে পারে। তবে আর্থিক দিক ভালো থাকবে। বুদ্ধিমত্তার জোরে উন্নতির সম্ভাবনা রয়েছে। আইনি বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ উপকারী হবে।
তুলা রাশি (Horoscope)
শিল্পী বা সংগীতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ সাফল্য ও সম্মান পাবেন। চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত লোভ থেকে বিপদ আসতে পারে। বাইরের লোকজনের কারণে সংসারে অশান্তি দেখা দিতে পারে, তাই সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি
বন্ধুদের থেকে সাবধান থাকা জরুরি। অকারণে সমালোচনা করলে বিপদে পড়তে পারেন। অংশীদারী ব্যবসায় লাভ হবে। তবে গুরুজনের স্বাস্থ্য খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে, ফলে অর্থ ব্যয় বাড়বে।
ধনু রাশি (Horoscope)
আজ ব্যবসায়িক দিক থেকে প্রতিকূল সময়। কারও উপকার করতে গিয়ে অপমানিত হতে পারেন। আর্থিক সমস্যায় পড়তে পারেন। দাম্পত্য জীবন ভালো থাকলেও মূল্যবান কিছু হারিয়ে যাওয়ার ভয় রয়েছে। সতর্কতা অপরিহার্য।
মকর রাশি
আজ মকর রাশির জন্য দিনটি আর্থিকভাবে শুভ। পরিবারের সঙ্গে সৌহার্দ্য বজায় থাকবে। সামাজিক পরিসরে সুনাম বাড়বে। সন্তানের শিক্ষাগত সাফল্যে আনন্দ পাবেন। কর্মক্ষেত্রে উদাসীনতা দেখাবেন না, নতুবা সমস্যা হতে পারে।
আরও পড়ুন: Today Weather Update: দুর্গাপুজোয় ছাতা–রেইনকোট হবে কি বাঙালির সঙ্গী?
কুম্ভ রাশি (Horoscope)
কর্মক্ষেত্রে দায়িত্ব নিয়ে অশান্তি হতে পারে। শারীরিক অসুস্থতার কারণে খরচ বাড়বে। তবে খরচ নিয়ন্ত্রণে রাখলে ভারসাম্য থাকবে। দাম্পত্য জীবনে মতবিরোধ কমে আসবে। প্রেম জীবন সুখময় হবে। প্রভাবশালী কারও সাহায্য পেতে পারেন।
মীন রাশি (Horoscope)
পরিবারে শান্তি বজায় রাখতে পরিশ্রম করতে হতে পারে। কর্মক্ষেত্রে চঞ্চল মনোভাব সমস্যা তৈরি করবে। তবে সেবামূলক কাজে মানসিক প্রশান্তি পাবেন। প্রেমের ক্ষেত্রে চাপ থাকলেও বিয়ের প্রস্তাব বা আলোচনা হতে পারে।



