Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ার আজকের চেহারাটা আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে (Soma Banerjee)। অভিনয় যেমন গুরুত্বপূর্ণ ,ঠিক ততটাই জরুরি হয়ে উঠেছে সমাজ মাধ্যমে নিজের উপস্থিতি। ইনস্টাগ্রাম , ফেসবুক, ইউটিউব যেখানে প্রায় সব শিল্পীরাই এখন নিজের জীবনের নানা মুহূর্ত তুলে ধরছেন ভক্তদের জন্য। এই দলে এখন নাম লিখিয়েছেন অভিনেত্রী সোমা ব্যানার্জিও (Soma Banerjee)। কী করলেন তিনি? কী ভিডিও ভক্তদের জন্য শেয়ার করছেন অভিনেত্রী?

চাহিদা বদলেছে
একটা সময় ছিল যখন সোমা ব্যানার্জির (Soma Banerjee) প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা ক্যামেরার বাইরে একেবারেই ব্যক্তিগত থাকতেন। কিন্তু সময় বদলেছে , সঙ্গে বদলেছে দর্শকের চাহিদা। দর্শক এখন চাইছেন প্রিয় তারকার রোজনামচা, মজার ভিডিও ও জীবনের ছোটখাটো গল্পগুলো জানতে। আর সেসব ভেবে সোমা, নিজেই উদ্যোগ নিয়ে ছোট ছোট ভিডিও বানানো শুরু করেছেন। অভিনেত্রীর মতে ,নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যেভাবে ভাবছে, শেখার আগ্রহ রাখছে ,সেটা তাঁকে অনুপ্রাণিত করেছে। তাই তিনি ভেবেছেন তিনি কেন কিছু নতুন শিখবেন না!

ভালোবাসা পাওয়া
সবকিছুর ভালো-মন্দ দিক রয়েছে। আর এক্ষেত্রে ব্যক্তিগত জীবন সহজলভ্য হয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। কিন্তু অভিনেত্রী সোমা ব্যানার্জি ( Soma Banerjee) বিষয়টি সেভাবে দেখতে নারাজ। বরং মানুষজন যখন তাঁদের ভিডিও দেখে এবং তাঁদের ভালো লাগে ,সেটাই সবচেয়ে বেশি সার্থকতা পাওয়া, বলে মনে করেন অভিনেত্রী। অবশ্য অভিনেত্রীর এই ভিডিও তৈরির পিছনে তিনি একাই অর্থাৎ একাই চেষ্টা করেছেন এই নতুন নতুন জিনিস ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করার জন্য।

সাহায্যের হাত বাড়ানো
অভিনেত্রী সোমা ব্যানার্জির ( Soma Banerjee) দুই মেয়ে ,একজন কলকাতাতে পড়াশুনা করছেন ,অন্যজন থাকেন মুম্বাইয়ে। তবে মেয়েরা সমাজ মাধ্যমে আসার জন্য মাকে সাহায্য করছেন তা নয়, বরং অভিনেত্রীকে এ বিষয়ে সাহায্য করছেন সহ অভিনেতারাই। বিশেষ করে যাঁরা সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। অনেকেই অভিনেত্রীর ইচ্ছাকে সমর্থন জানিয়েছেন।
আরও পড়ুন: Ishani Chatterjee: মাস্ক পরেও রেহাই নেই পারুলের! রাস্তায় বেরোতেই বিপাকে অভিনেত্রী
দর্শকের সাথে যোগাযোগ
অভিনেত্রী মনে করেন ,এই ভিডিওর মাধ্যমে দর্শককে আনন্দ দেওয়া, বিশেষ করে দর্শক যদি তাঁকে কাছের মানুষ ভাবেন, তাতেই তিনি নিজেকে সফল মনে করবেন। আসলে বয়েস একটা সংখ্যা মাত্র ,শেখার ইচ্ছে থাকলে কোনও কিছুই থামাতে পারে না। তাই অভিনেত্রী প্রতিনিয়ত চেষ্টা করছেন ,ভালো ভালো ভিডিও শেয়ার করতে দর্শকদের উদ্দেশ্যে। যাতে দর্শকদের সাথে তাঁর যোগাযোগ থাকে।
অনেকেই মনে করছেন, সোমা ব্যানার্জি (Soma Banerjee) দেখিয়ে দিলেন ,নতুন কিছু গ্রহণ করা এক ধরনের সাহস এবং প্রতিটি প্রজন্মই একে অপরের কাছ থেকে শিখতে পারে।



