Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা চেয়ারে (Spine Issue) বসে কাজ-আজকের দিনে বহু মানুষের কাছেই এটাই স্বাভাবিক কর্মজীবনের ছবি। বাইরে ঘুরে ঘুরে কাজ করার তুলনায় ডেস্কে বসে কাজ অনেকের কাছেই আরামদায়ক বলে মনে হয়। কিন্তু সাম্প্রতিক গবেষণা এবং চিকিৎসকদের অভিজ্ঞতা বলছে, এই অভ্যাসই নীরবে ক্ষতি করছে আমাদের মেরুদণ্ড ও পেশির।
সমস্যাগুলির সরাসরি সম্পর্ক (Spine Issue)
বর্তমান সময়ে ঘাড় ব্যথা, পিঠ ব্যথা কিংবা কোমরের যন্ত্রণায় ভোগেন (Spine Issue) না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সমীক্ষায় দেখা গিয়েছে, দিনে দীর্ঘ সময় বসে থাকার সঙ্গে এই সমস্যাগুলির সরাসরি সম্পর্ক রয়েছে। বিশেষজ্ঞদের মতে, দিনে চার ঘণ্টার বেশি বসে থাকলে ঘাড়ে ব্যথার আশঙ্কা প্রায় অর্ধেকেরও বেশি বেড়ে যায়। আর যদি বসে থাকার সময় ছয় ঘণ্টা ছাড়িয়ে যায়, তাহলে এই ঝুঁকি আরও মারাত্মক আকার ধারণ করে। যারা চাকরির সময় প্রায় সারাক্ষণ বসে থাকেন, তাঁদের মধ্যে কোমর ও ঘাড়ের সমস্যা তুলনামূলক ভাবে অনেক বেশি দেখা যায়।
কোমরের পেশিগুলি ধীরে ধীরে শক্ত হয়ে যায় (Spine Issue)
চিকিৎসকরা জানাচ্ছেন, এক ভঙ্গিতে দীর্ঘ সময় বসে (Spine Issue) থাকলে নীচের কোমরের পেশিগুলি ধীরে ধীরে শক্ত হয়ে যায়। এর ফলে স্বাভাবিক চলাফেরায় বাধা সৃষ্টি হয় এবং সামান্য নড়াচড়াতেও ব্যথা অনুভূত হতে পারে। বিপরীতে, যাঁরা মাঝেমধ্যে উঠে হাঁটেন বা কিছু সময় দাঁড়িয়ে কাজ করেন, তাঁদের মধ্যে এই সমস্যার প্রবণতা অনেকটাই কম।
আরও পড়ুন: Bengali Women Death: সিকিম ঘুরতে গিয়ে বাঙালি মহিলার মৃত্যু, শ্বাসকষ্ট নাকি অন্য কারণ?
মেরুদণ্ডের উপর অস্বাভাবিক চাপ
স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সূত্র অনুযায়ী, দীর্ঘক্ষণ বসে থাকার ফলে মেরুদণ্ডের উপর অস্বাভাবিক চাপ পড়ে। পেশি শক্ত হয়ে যায় এবং স্পাইনের স্বাভাবিক বাঁক ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। ভুল ভঙ্গিতে বসে থাকার অভ্যাস থাকলে ডিস্ক সংক্রান্ত সমস্যার ঝুঁকিও বেড়ে যায়। মেরুদণ্ডের কশেরুকার মাঝখানের নরম ডিস্কটি তার জায়গা থেকে সরে গিয়ে পাশের স্নায়ুর উপর চাপ সৃষ্টি করতে পারে। এর ফলে পিঠ বা ঘাড়ে তীব্র ব্যথা, অসাড়তা এমনকি দীর্ঘমেয়াদি শারীরিক অস্বস্তিও দেখা দিতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে পেশি ও লিগামেন্ট দুর্বল হয়ে পড়ে, যা স্থায়ী সমস্যার রূপ নিতে পারে।


