Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: লঙ্কান ক্রিকেটারদের আইপিএল খেলা নিয়ে আশঙ্কায় দলগুলি (Sri Lanka)।
আইপিএল-এ NOC পাবেন লঙ্কান ক্রিকেটাররা? (Sri Lanka)
আসন্ন আইপিএল-এ চোট সমস্যায় লঙ্কান ক্রিকেটাররা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আইপিএল-এ অংশগ্রহণকারী প্লেয়ারদের জন্য আয়োজন করা হবে বিশেষ ফিটনেস পরীক্ষার। এই পরীক্ষার মূল লক্ষ্য ক্রিকেটাররা সম্পূর্ণ রূপে ফিট কিনা এবং এই মেগা টুর্নামেন্টের মান বজায় রাখতে সক্ষম কিনা সেটাই দেখা হবে। পরীক্ষার পর তাঁদের NOC দেওয়া হবে। লঙ্কান ক্রিকেট বোর্ড নিশ্চিত করতে চায় প্লেয়াররা সুস্থ এবং নিরাপদ ভাবে খেলার জন্য প্রস্তুত এবং ফ্রাঞ্চাইজিগুলি তাঁদের উপর নির্ভর করতে পারে (Sri Lanka)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই শ্রীলঙ্কার ক্রিকেটাররা ফিটনেস সমস্যায় পড়েন। অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার বিশ্বকাপ চলাকালীনই ছিটকে যান টুর্নামেন্ট থেকে। যার ফল স্বরূপ সেমিফাইনালের আগেই বিদায় নেয় শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা ক্রিকেট এই সপ্তাহের শুরুতে কলম্বোতে কিছু খেলোয়াড়ের ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার পরই তাদের ২০২৬ সালের আইপিএল-এর জন্য NOC দেওয়া হবে। শ্রীলঙ্কান ক্রিকেটারদের দলে রেখেছেন কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আরও পড়ুন: PM Yuvraj: কনটেন্ট ক্রিয়েটরের অনুরোধে সাড়া, সোশাল মিডিয়ায় কী আবেদন মোদির?
যে চারজন ক্রিকেটার এই পরীক্ষা দেওয়ার তালিকায় রয়েছেন তাঁরা হলো মাথিশা পাথিরানা (তাঁকে ফিট বললেও এই টেস্ট দিতে হবে), তিনি রয়েছেন কলকাতার দলে। লখনউ সুপার জায়ান্টস দলে রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, সানরাইজার্স হায়দরাবাদের এশান মালিঙ্গা এবং নুয়ান থুসারা রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। তাঁদের ফিটনেস পরীক্ষার দিকে তাকিয়ে রয়েছে ফ্রাঞ্চাইজিগুলি। কলকাতার একদিকে যেমন হর্ষিত রানার চোট তেমন আবার হায়দ্রাবাদ দলের হয়ে প্রথম কিছু ম্যাচ খেলতে পারবেন না প্যাট কামিন্স। সুতরাং প্লেয়ারদের চোট সমস্যার কারণে কিছুটা হলেও চিন্তিত ফ্রাঞ্চাইজিগুলি (Sri Lanka)।


