Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বঙ্গীয় চলচ্চিত্র জগতের এক অন্যতম নাম সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। সম্প্রতি তিনি নতুন একটি আন্তর্জাতিক প্রযোজনার ঘোষণা নিয়ে আলোচনায় এসেছেন।বাংলা ও হিন্দি সিনেমার পর এবার হলিউডে পা রাখছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। তিনি ইংরেজি ছবিতে পরিচালক ও সহ-প্রযোজক হিসেবে যুক্ত হচ্ছেন। ছবিটির নাম রাখা হয়েছে , এলিমেন্টারি মাই ডিয়ার হোমস (Elementary My Dear Holmes)।
ছবির ধারণা ও প্রেক্ষাপট (Srijit Mukherji)
এই ছবিতে সবচেয়ে বিশেষ বিষয়, আর্থার কোনান ডয়েল নিজের সৃষ্টি করা রহস্যর দুনিয়া উন্মোচন করবেন । অর্থাৎ তাঁর তৈরি গোয়েন্দা জগৎই পর্দায় উঠে আসবে। গল্প শুরু হবে মিসেস গিলক্রিস্ট-এর হত্যা দিয়ে। এরপর অস্কার স্লেটার নামে এক ব্যক্তি খুনের মিথ্যা অভিযোগে গ্রেফতার হবেন। সেই মুহূর্ত থেকে রহস্যের জট আরও বাড়বে। ছবির যৌথ প্রযোজনা করবেন সৃজিতের নিজস্ব সংস্থা ম্যাচকাট প্রযোজনা সংস্থা এবং শাহনাব আলম-র প্রতিষ্ঠান ইনভিজিবল থ্রেড।
কেন এই সিদ্ধান্ত? (Srijit Mukherji)
সৃজিত (Srijit) এর আগে হিন্দি ও বাংলা ধারায় সফল গোয়েন্দা বিষয় ভাবনায় কাজ করেছেন। যেমন- শেখর হোম (Shekhar Home) নামে হিন্দি ওয়েব সিরিজ নির্মিত হয়েছিল, পরিচালক মুখোপাধ্যায়ের মতে, শার্লক হোমসের কাছে পৌঁছে দিয়েছে যে সাহিত্যিক, এবার তাঁকে নিয়ে গল্প বলার অপেক্ষা করছেন।
এই নতুন ছবি নিয়ে সহ প্রযোজক শাহনাব মনে করেন ,আজ গোয়েন্দা গল্প বলার শর্ত পরিবর্তন হয়েছে , কোনও নির্দিষ্ট ভাষা বা অঞ্চল-ভিত্তিক না হয়ে “আন্তর্জাতিক” ভাবনায় এগোতে চান তিনি।
এখনো নিশ্চিত নয়! (Srijit Mukherji)
ছবিতে কারা গোয়েন্দা চরিত্রে থাকবেন বা তাঁর সাহচর্য ভূমিকা কারা পালন করবেন , সে বিষয়ে এখনও অফিসিয়াল ঘোষণা নেই।
ছবির শুটিং শিডিউল, মুক্তির তারিখ, প্রধান দুটি চরিত্রের লুক বা ট্রেইলার এখনও প্রকাশ্যে আসেনি।
সৃজিত মুখোপাধ্যায় তাঁর গোয়েন্দা-থ্রিলার ধারায় নতুন অধ্যায় লিখছেন । বাংলা থেকে হিন্দিতে গিয়ে এবার ইংরেজিতে।’এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’ (Elementary My Dear Holmes) ছবিতে শার্লক হোমসের জগৎ এক নতুন রূপে দেখা যাবে । কারা তাঁকে সঙ্গ দেবেন, কীভাবে বলিউড-হলিউড মিশ্রণ ঘটবে , সবকিছু এখনও অপেক্ষারত।
নতুন দিগন্ত উন্মোচন (Srijit Mukherji)
এই চলচ্চিত্র-ঘোষণা শুধুই সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ক্যারিয়ারে নয়, ভারত-ব্রিটেন ফিল্ম শিল্পের সংযোগেও নতুন দিগন্ত উন্মোচনে বড় একটি পদক্ষেপ,বলে মনে করছেন অনেকেই। বিনোদন প্রেমীরা এই ছবি নিয়ে অনেক উচ্ছ্বাসিত। বাঙালি পরিচালক হিসেবে আন্তর্জাতিক স্তরে এমন একটি প্রকল্প নেওয়া খুবই উল্লেখযোগ্য,বলেও মনে করছেন অনেকেই।
আরও পড়ুন: Donald Trump: দ্বিতীয় ইনিংসেই কড়া অভিবাসন নীতি! আমেরিকা জুড়ে শুরু ধরপাকড়
বিশ্ব দরবারে পৌঁছানো
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই পরিচালক বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর কাজের মধ্য দিয়ে প্রমাণিত, তিনি কেবল গল্প বলেন না তিনি সময়ের সঙ্গেও কথা বলেন। চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা, ভবিষ্যতেও তাঁর সৃজনশীলতা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে আরও এগিয়ে নিয়ে যাবে।



