Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শাহরুখের হাতে বড় চোট । আরিয়ান খানের (Aryan Khan) পরিচালনায় প্রথম সিরিজ অনুষ্ঠানে হাজির হন শাহরুখ খান (Shah Rukh Khan)। কালো রঙের প্যান্ট, ব্লেজার ও হাতে আর্ম স্লিং অবস্থায় দেখা যায় তাঁকে। মঞ্চে উঠে ছেলের জন্য ভালোবাসা দেওয়ার অনুরোধ জানালেন। কী জন্য দর্শকের কাছে অনুরোধ করলেন ? শাহরুখ আর কী কী বললেন ? কী কারণে এত বড় চোট?
ভালোবাসার আর্জি (Aryan Khan)
শাহরুখ খান (Shah Rukh Khan) আরিয়ানের জন্য ভালোবাসার আর্জি জানালেন দর্শকের কাছে। সম্প্রতি মুক্তি পেয়েছে আরিয়ানের (Aryan) সিরিজের কিছু মুহূর্ত । সিরিজটি পরিচালনা করেছেন আরিয়ান । আর এটি তাঁর প্রথম পরিচালনায় ছবি। তাই মঞ্চে শাহরুখ খান (Shah Rukh Khan) তাঁর ছেলের জন্য দর্শকের কাছে এক ছোট্ট অনুরোধ রাখলেন । কী বললেন তিনি ? শাহরুখ খানের কথায়,দর্শক যেমন তাঁকে ভালোবাসা দিয়েছেন। তেমনি যেন তাঁর ছেলে আরিয়ানকেও দেন। দেশের মাটিতে আরিয়ানের এটি প্রথম কাজ , তাই তাঁর জন্য অনেকটাই ভালোবাসা দেওয়ার অনুরোধ করেছেন শাহরুখ খান।
আরও পড়ুন: Asia Cup 2025: দলে ফিরে সমালোচনার মাঝেও পাশে পেলেন ভারতের প্রাক্তন তারকাকে
এক ফ্রেমে পরিবার (Aryan Khan)
আরিয়ানের (Aryan) সিরিজটি প্রযোজনা করেছেন গৌরী খান ( Gauri Khan)। নতুন সিরিজের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলে শাহরুখ খান (Shah Rukh Khan)। মঞ্চে তিনজন অর্থাৎ শাহরুখ ,গৌরী ও আরিয়ান একসাথে উপস্থিত হন। তবে শাহরুখের হাতে চোট লেগেছে। হাতে আর্ম স্লিং দেখে বোঝাই যাচ্ছে। শাহরুখ বলেন ” একটু বড় ধরনের চোট লেগেছে, ঠিক হতে এক দুই মাস লাগবে।”

লড়াই দৃশ্যে চোট পাওয়া
আসলে শাহরুখের আসন্ন ছবি ‘কিং’ । এই ছবি নিয়ে ব্যস্ত শাহরুখ খান। এই ছবি শুটিং করতে তিনি গুরুতর চোট পান। তারপরেই অস্ত্রোপচার করা হয়। আর সে কারণে তাঁর হাতে আর্ম স্লিং রয়েছে। অন্যদিকে এই কারণে জাতীয় সম্মাননা অনুষ্ঠানে তিনি উপস্থিত হতে পারেননি। ‘জওয়ান’ ছবির জন্য জাতীয় সম্মান পেয়েছিলেন তিনি। যদিও ভিডিও কলে তিনি দর্শকদেরকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন।
প্রশংসা (Aryan Khan)
আরিয়ানের (Aryan Khan) সিরিজটির ট্রেলার ২০ই আগস্ট মুম্বাইয়ে উন্মোচিত হয়েছে। সামাজিক মাধ্যমে অনেক ব্যক্তি আরিয়ানের সিরিজটির ট্রেলার দেখে প্রশংসা করেছেন। সিরিজটি Netflix এ ১৮ সেপ্টেম্বর মুক্তি পাবে বলে শোনা গিয়েছে।


