Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ প্রতীক্ষা আর আইনি লড়াইয়ের পর অবশেষে কাটল অন্ধকার। স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ SSC-এর মাধ্যমে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হল(SSC Letter)। ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ার ধাক্কা সামলে, সুপ্রিম কোর্টের নির্দেশে ফের যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে আগামীর স্বপ্ন।
বিকাশ ভবনের নির্দেশে সুপারিশ পত্র (SSC Letter)
মঙ্গলবার থেকেই বিকাশ ভবনের নির্দেশে একাদশ-দ্বাদশ শ্রেণির প্রার্থীদের সুপারিশপত্র দেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রথম দফায় মঙ্গল ও বুধবার মিলিয়ে মোট ১৮২ জনকে এই পত্র দেওয়ার লক্ষ্য নিয়েছে SSC। জানা গেছে, প্রথম দিনেই ৬৪ জন প্রার্থী তাঁদের কাঙ্ক্ষিত সুপারিশপত্র হাতে পেয়েছেন। তবে অর্থনৈতিকভাবে অনগ্রসর বা EWS ক্যাটাগরির তিন প্রার্থীর নথিতে কিছু অসঙ্গতি থাকায় আপাতত তাঁদের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।
দুর্নীতির অভিশাপ কাটিয়ে সম্মান পুনরুদ্ধার (SSC Letter)
২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির ছায়ায় চাকরি হারিয়েছিলেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। কিন্তু আইনি লড়াই শেষে আজ তাঁদের চোখেমুখে স্বস্তির হাসি। নিয়োগ প্রক্রিয়ায় নতুন যারা মেধাতালিকায় এসেছেন, তাঁদের কণ্ঠেও শোনা গেল এক অন্য সুর। তাঁদের সাফ দাবি, দুর্নীতির অভিশাপ কাটিয়ে এবার যেন প্রতিটি ‘যোগ্য’ প্রার্থীই তাঁদের প্রাপ্য সম্মান ফিরে পান।
স্বচ্ছ নিয়োগ বজায় রাখার চ্যালেঞ্জ (SSC Letter)
একদিকে যেমন চাকরি ফিরে পাওয়ার আনন্দ, অন্যদিকে মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ বজায় রাখার চ্যালেঞ্জ। স্কুল সার্ভিস কমিশনের এই পদক্ষেপ আগামী দিনে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কতটা স্বচ্ছতা ফেরাতে পারে, এখন সেটাই দেখার।



