Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন (Staff Selection Commission)। এবার থেকে আর কেন্দ্রীয়ভাবে নয়, বরং রিজিয়ন ভিত্তিক সফল পরীক্ষার্থীদের ইন্টারভিউ নেবে কমিশন। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।
রিজিয়নভিত্তিক ইন্টারভিউ ব্যবস্থা (Staff Selection Commission)
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অধীনে মোট পাঁচটি রিজিয়ন রয়েছে। প্রতিটি রিজিয়নের নিজস্ব অফিস থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া পরিচালনা করবে সংশ্লিষ্ট কমিশন। এতে সময় বাঁচবে এবং প্রার্থীদেরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
প্রথমেই শুরু একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ
এসএসসি সূত্রে জানা গিয়েছে, প্রথমে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিকের ফল প্রকাশের ন্যূনতম ১৫ দিনের মধ্যে একাদশ–দ্বাদশের ইন্টারভিউ সম্পূর্ণ করার লক্ষ্য নিয়েছে কমিশন।
নবম-দশমের ইন্টারভিউ পরে (Staff Selection Commission)
একাদশ–দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ শেষ হওয়ার পরেই শুরু হবে নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া।
কেন এই বদল? (Staff Selection Commission)
সম্প্রতি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, যার ফলে সময় লেগেছিল অনেক বেশি। এবার সেই অভিজ্ঞতার ভিত্তিতেই রিজিয়নভিত্তিক ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে কমিশন, যাতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়।
আরও পড়ুন: Mount Everest: নেপাল নয়, ভারত থেকেই দেখা গেল মাউন্ট এভারেস্ট কীভাবে সম্ভব?
কমিশনের বক্তব্য
এসএসসি সূত্রে খবর, “প্রার্থীদের সুবিধা, সময় বাঁচানো এবং প্রশাসনিক দক্ষতা বাড়াতে এই নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। লক্ষ্য—যত দ্রুত সম্ভব শিক্ষক নিয়োগ সম্পন্ন করা।” চলতি বছরের শেষের দিকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।



