Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সেপ্টেম্বরেই ১৫% দাম কমেছে এই সিমেন্ট কোম্পানির স্টকের। তবে পতনের আগের কিছু মাস স্ট্রং পারফর্ম করেছে এই কোম্পানির স্টক (Star Cement)।
কী পরামর্শ দিচ্ছে ব্রোকারেজ সংস্থা? (Star Cement)
অস্থির পরিস্থির মধ্যে দিয়ে যাচ্ছে দেশের শেয়ার মার্কেট। বিশেষ করে সেপ্টেম্বর মাসের শেষদুই সপ্তাহে শেয়ার বাজারের টালমাটাল পরিস্থিতি ছিল চিন্তার বিষয়। এই সময় একাধিক স্টকের দাম কমেছে। যার মধ্যে স্টার সিমেন্ট হলো অন্যতম। সিমেন্ট প্রস্তুতকারক এই সংস্থার শেয়ার দর পতন হয়েছে প্রায় ১৫ শতাংশ গত একমাসের মধ্যে (Star Cement)। এই অবস্থায় দাঁড়িয়ে এই সংস্থার স্টক ট্রেডিং নিয়ে কী পরামর্শ দিচ্ছে বিভিন্ন ব্রোকারেজ সংস্থা?
সেপ্টেম্বর মাসে এই স্টক বড় পতন দেখলেও তার আগে এই কোম্পানির স্টকের পারফরম্যান্স ছিল মজবুত। জুলাই মাসে স্টার সিমেন্টের স্টকের শেয়ার দর বেড়েছিল ১৩%, সেই ধারা অব্যাহত ছিল অগস্ট মাসেও। সেই মাসে এই স্টকের দর বেড়েছিল ১৯ শতাংশ। ৩০৮.১০ টাকা ছিল স্টক প্রাইস ২ সেপ্টেম্বর। যা বিগত এক বছরে সর্বোচ্চ শেয়ার দর। কিন্তু এর পরেই আসে পতনের পালা। বড় পতনের মুখ দেখতে হয় এই সেক্টরের স্টককে। সেপ্টেম্বর মাসে এর দাম কমে প্রায় ১৫ শতাংশ। সেপ্টেম্বর মাসে এর দর কমলেও গত এক বছরে এর দাম বেড়েছে ২৬%। লগ্নিকারীদের গত পাঁচ বছরে এই স্টক রিটার্ন দিয়েছে প্রায় ২০০ শতাংশ।

আরও পড়ুন: Israel Hamas Conflict : গাজা শহর খালি করতে শেষ হুঁশিয়ারি দিল ইজরায়েল
গত মাসে বড় পতনের মুখ দেখলেও এই সংস্থার স্টক নিয়ে আশাবাদী মার্কেট বিশেষজ্ঞরা। তাদের মতে স্টার সিমেন্ট পতনের মুখ দেখলেও চিন্তার কিছু নেই। লং টার্মের পরিপ্রেক্ষিতেই বিশেষজ্ঞদের এই মত। ব্রোকারেজ সংস্থা অ্যাক্সিস সিকিউরিটিজ এই সংস্থার স্টকে ‘বাই’ রেটিং অব্যাহত রয়েছে। এর টার্গেট প্রাইস সেট করেছে ৩২৫ টাকা। অর্থাৎ ২৭ শতাংশ আপসাইড পোটেনশিয়াল রয়েছে এই সিমেন্ট কোম্পানির স্টকে এই মূহুর্তে। দীর্ঘমেয়াদে লগ্নির কথা মাথায় রেখে এই স্টক কেনা যেতে পারে বলেই মনে করছেন মার্কেট এক্সপার্টরা (Star Cement)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


