Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টানা চার ট্রেডিং সেশনে পতনের মুখ দেখছে দালাল স্ট্রিট। তবে এর মধ্যে এই তিন স্টকে ট্রেডিংয়ের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা (Stock Market)।
পতনের মাঝেও দাম বেড়েছে কিছু স্টকের (Stock Market)
সপ্তাহের টানা চার ট্রেডিং সেশনে পতনের মুখ দেখেছে শেয়ার বাজার। চিন্তার ভাঁজ পড়েছে লগ্নিকারীদের কপালে। বুধবার সেনসেক্স কমেছে ৩৮৬ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ। যার কারণে বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক রয়েছে ৮১ হাজার ৭১৫ পয়েন্টে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটি৫০ ১১৩ পয়েন্ট বা ০.৪৫ শতাংশ কমে রয়েছে ২৫ হাজার ৫৬ পয়েন্টে। দুই প্রধান সূচকের মিড ক্যাপ ও স্মল ক্যাপ ইনডেক্সগুলিরও পতন হয়েছে (Stock Market)।
এই পরিস্তিতিতে লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অনিশ্চিয়তার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা। চয়েস ব্রোকিংয়ের এগজিকিউটিভ ডিরেক্টর সুমিত বাগাদিয়া জানিয়েছেন টানা চার সেশনে পতনের কারণে লগ্নির ব্যাপারে সাবধানী অবস্থান নিচ্ছেন বিনিয়োগকারীরা। তিনি নির্দিষ্ট স্টকের পরিস্তিতি দেখে ট্রেডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। এই অবস্থায় তিনটি স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন তিনি।

আরও পড়ুন: Durga Puja Shopping: শেষ বেলায় পুজোর বাজার কি ডিসকাউন্টের কার্টে বন্দি?
এনএলসি ইন্ডিয়া
পতনের মাঝেই আশা দেখিয়েছে এনএলসি ইন্ডিয়ার স্টক। শেষ ট্রেডিং সেশনে পতনের মধ্যে ২.১৪ শতাংশ বেড়ে এনএলসি ইন্ডিয়া স্টকের দাম হয়েছে ২৮২ টাকা। এই স্টকের টার্গেট প্রাইস ৩০৩ টাকা এবং স্টপ লস ২৭০ টাকা।
এমটিএমআর টেকনোলজিস
এই সংস্থার শেয়ার দরও শেষ ট্রেডিং সেশনে বেড়েছে বেশ কিছুটা। এমটিএমআর টেকনোলজিস স্টকের দাম বেড়েছে ৩.২১ শতাংশ। ১ হাজার ৯২৯ টাকা এখন এই স্টকের দাম। এমটিএমআর টেকনোলজিসের টার্গেট প্রাইস ২ হাজার ৬৫ টাকা। এবং স্টপ লস ১ হাজার ৮৬১ টাকা।
কিউপিড
এই সংস্থার শেয়ার দর ০.৮৬ শতাংশ বেড়ে দাম হয়েছে ২২২ টাকা। কিউপিডের স্টপ লস ৪৬৬ টাকা ও টার্গেট প্রাইস ২৩৮ টাকা (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


