Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পজিটিভ স্টার্ট করেও পতনের মুখ দালাল স্ট্রিট। বাজার বন্ধের সময় সেনসেক্সের পয়েন্ট কমেছে ০.৩৮ শতাংশ এবং নিফটি৫০-র পয়েন্ট কমেছে ০.৪২ শতাংশ (Stock Market)।
আশা জাগিয়েও হতাশ করল মার্কেট (Stock Market)
সকালে আশা জাগিয়েও শেষবেলায় শেয়ার মার্কেট হতাশ করেছে। সোমবার পজিটিভ স্টার্ট নিয়েছিল দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স। যা আশা জাগিয়েছিল বিনিয়োগকারীদের মধ্যে। তবে দিন শেষে বদলে গেল ছবি। বাজার বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে বদলে যায় গ্রাফ। সেনসেক্স কমেছে ০.৩৮ শতাংশ এবং নিফটি৫০ কমেছে ০.৪২ শতাংশ। গত সপ্তাহের শেষ ট্রেডিং সেশনেও কমেছিল দুই সূচক। এই পতনের জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের লিস্টেড সংস্থাগুলির মার্কেট ক্যাপিটালাইজেশন কমেছে ৭ লক্ষ কোটি টাকা (Stock Market)।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটি৫০ ১০৮ পয়েন্ট কমে রয়েছে ২৫ হাজার ৯৬৯ পয়েন্টে। অন্যদিকে বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স ৩৩১ পয়েন্ট কমে রয়েছে ৮৪ হাজার ৯০০ পয়েন্টে। দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পাশাপাশি পয়েন্ট কমেছে দুই স্টক এক্সচেঞ্জেই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্সগুলির। বম্বে স্টক এক্সচেঞ্জে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্স কমেছে যথাক্রমে ০.২৭ শতাংশ এবং ০.৮৩ শতাংশ। এর পাশাপাশি সেক্টরাল ইনডেক্সগুলিও সোমবার ডাউন রয়েছে। নিফটি আইটি (০.৪১%) বাদে এ দিন সমস্ত সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে।

আরও পড়ুন: Narendra Modi: আসন্ন ভোটে মোদীর বঙ্গ-সফর কৌশল, নয়া নীতি বিজেপির…
সোমবার শেয়ার বাজারের এই পতনের কারণ হিসেবে লগ্নিকারীদের অতি সাবধানী মনোভাবকেই কারণ বলে চিহ্নিত করেছেন মার্কেট এক্সপার্টরা। বিশেষজ্ঞদের মত আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি লগ্নিকারীদের মনোভাব এবং প্রফিট বুকিংয়ের জেরেই বাজারের পতন। এ নিয়ে জিওজিৎ ইনভেস্টমেন্টের রিসার্চ হেড বিনোদ নায়ার বলেছেন, ‘রেঞ্জবাউন্ড পজিটিভ স্টার্টের পরে আধ ঘণ্টার পতনে বাজারের গ্রাফ হয়েছে লাল। ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি থমকে থাকা ইনভেস্টরদের চিন্তা বাড়িয়েছে। এর পাশাপাশি শেষবেলার প্রফিট বুকিংও প্রভাব ফেলেছে (Stock Market)।’
(কে টিভি বাংলা ডিজিটাল কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। বিনিয়োগ করার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)


