Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবারেই সংসদে পেশ করা হবে বাজেট আর বাজেট পেশের দিন খোলা থাকবে শেয়ার বাজার (Stock Market)।
শেয়ার বাজার খোলা থাকছে রবিবার (Stock Market)
রবিবার এমনিতে বন্ধ থাকে শেয়ার মার্কেট। কিন্তু ২৫ বছর পর রবিবার খোলা থাকতে চলেছে শেয়ার মার্কেট। তার কারণ বাজেট পেশ। কেন্দ্রীয় বাজেট পাশের দিন উৎসাহ থাকে আমজনতা থেকে লগ্নিকারী এবং বিশেষজ্ঞ সবাই (Stock Market)।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফে কোনও ‘ইনসেন্টিভ’ ইঙ্গিত পেলেই সেই সেক্টরে লগ্নির প্রবণতা দেখা যায়। আবার বাজারের যে সব ক্ষেত্রে কেন্দ্রীয় আনুকূল্যের ইঙ্গিত পাওয়া যায় সেই সেক্টরেও নজর থাকে লগ্নিকারীদের। বাজেট পেশ চলতে চলতে অর্থমন্ত্রীর তরফে বরাদ্দ ঘোষণা করা হলেই শুরু হয়ে যায় ট্রেডিং। তবে শেষ তিন কেন্দ্রীয় বাজেট পাশের সময় নিষ্প্রভ ছিল শেয়ার মার্কেট।

চলতি বছরে বাজেট পেশের জন্য ১ ফেব্রুয়ারি রবিবার পড়ায় জল্পনা চলছিল যে সেদিন মার্কেট খোলা থাকবে কিনা। তাহলে কি রবিবারের জায়গায় সোমবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে রবিবারই সংসদে পেশ করা হবে বাজেট। তারপরেই শেয়ার মার্কেট কোন পথে হাঁটবে নজর ছিল সেই দিকে।
আরও পড়ুন: Seema Anand: তার ঠোঁটে লেগে থাকে যৌনতা, কে এই মহিলা?
শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, বাজেট পেশের দিন বাজার খোলা থাকছে অর্থাৎ বাকি দিনের মতো সকাল থেকেই খোলা থাকবে দালাল স্ট্রিট। সেইদিন ১১টা থেকে সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করার কথা রয়েছে অর্থমন্ত্রীর। গত বছর ১ ফেব্রুয়ারি শনিবার ছিল আর সেইদিনও খোলা ছিল শেয়ার মার্কেট। এর আগে শেষ বার রবিবার বাজেট পেশ করা হয়েছিল ২০০০ সালে (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


