Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ৩৬৯ পয়েন্ট বাড়ল Sensex এবং ২৬০০০ উপরে উঠল Nifty50 (Stock Market)। শেয়ার বাজারের এই বৃদ্ধি নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?
স্বস্তির আমেজ শেয়ার বাজারে (Stock Market)
মঙ্গলবার পতনের পর বুধবার দেশের শেয়ার বাজারে বড় অঙ্কের বৃদ্ধি দেখা গেল। শেষ ক্লোজিংয়ের থেকে পয়েন্ট হারিয়ে শুরু করে দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স। মার্কেট বন্ধের সময় বৃদ্ধি মাত্রা বাড়ে। মঙ্গলবার বাজারে পতনের পর বুধবারের এই বৃদ্ধির ফলে স্বস্তির আমেজ রয়েছে লগ্নিকারীদের মধ্যে (Stock Market)।
এই দিন নিফটি৫০ বেড়েছে ১১৭ পয়েন্ট বা ০.৪৫ শতাংশ। এর ফলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক রয়েছে ২৫ হাজার ৫৩ পয়েন্টে। সেনসেক্স বেড়েছে ৩৬৯ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক রয়েছে ৮৪ হাজার ৯৯৭ পয়েন্টে। দুই ইনডেক্সের পাশাপাশি বুধবার বৃদ্ধি হয়েছে দুই স্টক এক্সচেঞ্জেই মিড ক্যাপ (০.৬০%) ও স্মল ক্যাপ (০.৪০%) স্টকগুলির।
সেনসেক্স ও নিফটি৫০ ছাড়াও বুধবারের ট্রেডিং সেশনে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে সিংহভাগ সেক্টরাল ইনডেক্স। নিফটি-তে বড় মাত্রায় বৃদ্ধি হয়েছে অয়েল অ্যান্ড গ্যাস, এনার্জি, মেটাল, মিডিয়া, এমএমসিজি, ফার্মা, আইটি, ব্যাঙ্কের মতো সেক্টরাল ইনডেক্সের। তবে পয়েন্ট কমেছে অটো, ক্যাপিটাল মার্কেট এবং ইন্ডিয়া ডিফেন্স সেক্টরাল ইনডেক্সের।

নিফটি৫০ ও সেনসেক্স-এ লিস্টেড সংস্থাগুলির মধ্যে একাধিক সংস্থার উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে এই দিনের ট্রেডিং সেশনে। সেনসেক্স লিস্টেড স্টকগুলির মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে আদানি পোর্টস সেজ, এনটিপিসি, পাওয়ার গ্রিড, এইচসিএল টেকনোলজিস এবং টাটা স্টিলের। এই সমস্ত শতকের বৃদ্ধি হয়েছে ২-৩ শতাংশের মধ্যে।

আরও পড়ুন: Small Cap Stock: ডাউন মার্কেটেও এই তথ্যপ্রযুক্তি সংস্থার স্টকের বিপুল বৃদ্ধি
বুধবারের এই ট্রেডিং সেশনে স্টক মার্কেটের বৃদ্ধি প্রসঙ্গে জিওজিৎ ইনভেস্টমেন্টের রিসার্চ হেড বিনোদ নায়ার বলেছেন, ‘বিশ্ববাণিজ্যের পরিবেশে ইতিবাচক পরিস্থিতি তৈরি হওয়ার কারণে বাজারে এই বৃদ্ধি। ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনায় অগ্রগতির আশা বাজার বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করেছে। অশোধিত তেল এবং মেটালের দামে বৃদ্ধির এই সমস্ত স্টকেরও পয়েন্ট বেড়েছে। যার জেরে সেনসেক্স ও নিফটি৫০-র বৃদ্ধির পথ প্রসস্থ করেছে (Stock Market)।’
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


