Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পতনের ধারা ভেঙে বৃদ্ধির মুখ দেখলো শেয়ার বাজার। সেনসেক্স পার করলো ৮৪ হাজার পয়েন্ট (Stock Market)।
ছন্দে ফিরলো দালাল স্ট্রিট (Stock Market)
বেশ কদিন পতনের পর টানা চার ট্রেডিং সেশনে বৃদ্ধি হলো শেয়ার বাজারের। দেশের দুই বেঞ্চেমার্ক ইনডেক্স বৃদ্ধি হয়েছে ০.৫০ শতাংশের কাছাকাছি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্কের মতো দেশের প্রথম সারির একাধিক লার্জ ক্যাপ সংস্থার দুরন্ত পারফরম্যান্সেপর জেরেই সেনসেক্স ও নিফটি৫০-র বৃদ্ধি। তবে আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারে পতন সেনসেক্স বৃদ্ধিকে কিছুটা হলেও স্থিমিত করেছে (Stock Market)।
সোমবারের ট্রেডিং সেশনে সেনসেক্স বেড়েছে ৪১১ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ। যার ফলে বম্বে স্টক এক্সচেঞ্জের এই সূচক ৮৪,৩৬৩ পয়েন্টে রয়েছে। শেষ চার সেশনে বেড়েছে ২ হাজার ৩৩৩ পয়েন্ট।
অন্যদিকে নিফটি৫০ বেড়েছে ০.৫২ শতাংশ বা ১৩৩ পয়েন্ট। যার জেরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক রয়েছে ২৫ হাজার ৮৪৩ পয়েন্টে। শেষ চার সেশনে বেড়েছে এই সূচক ৬৯৬ পয়েন্ট।
দুই প্রধান সূচকের পাশাপাশি পয়েন্ট বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জেই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্সগুলির। তাছাড়া এর পাশাপাশি বৃদ্ধি হয়েছে অধিকাংশ সেক্টরাল ইনডেক্সের পয়েন্টেও। এর মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে নিফটি পিএসইউ ব্যাঙ্ক সেক্টরাল ইনডেক্সের। তাছাড়াও নিফটি-তে পজিটিভ রয়েছে অয়েল অ্যান্ড গ্যাস, আইটি, ফার্মা, মিডিয়া, ইনফ্রাস্ট্রাকচার, ব্যাঙ্ক, এনার্জি, ক্যাপিটাল মার্কেটের। তবে পয়েন্ট কিছুটা কমেছে অটো, ফিনানশিয়াল সার্ভিস, মেটাল, এফএমসিজি-র মতো সেক্টরাল সূচকের।

স্টক মার্কেটের বৃদ্ধির পিছনে একাধিক কারণ আছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। গত কয়েকদিন ধরে বৃদ্ধির জেরে মার্কেটে বুলিশ সেন্টিমেন্ট ছিল। যার কারণে আন্তর্জাতিক বাজারগুলোতে পজিটিভ ভাব রয়েছে। যা শেয়ার বাজারের বৃদ্ধির পক্ষে সাহায্য করেছে।
আরও পড়ুন: Today Horoscope Tuesday: হনুমানজির আশীর্বাদে কোন রাশির ভাগ্যদ্বার খুলবে আজ?
ফিনানশিয়াল রিপোর্ট প্রকাশ করেছে রিলায়েন্সের মতো একাধিক লার্জ ক্যাপ স্টকের। প্রত্যাশা মতই দাম বেড়েছে সমস্ত স্টকের। যার কারণে রিলায়েন্স ছাড়াও দাম বেড়েছে একাধিক ব্যাঙ্কিং সেক্টরের সংস্থার। যা পয়েন্ট বাড়িয়েছে দুই ইনডেক্সের। চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারে একাধিক সংস্থার ফিনানশিয়াল রিপোর্ট শক্তিশালী হওয়ায় মার্কেটে পজিটিভ সেন্টিমেন্ট বজায় থেকেছে (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


