Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবারের পরে মঙ্গলবারও উত্থান দেখা গিয়েছে ভারতীয় স্টক মার্কেটে (Stocks)।
মঙ্গলে নজর রাখুন এই ৬ স্টকে (Stocks)
চলতি সপ্তাহে পজিটিভ স্টার্ট দেখা গিয়েছে ভারতের স্টক মার্কেটে। সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং সেশনেও আশা জেগেছে লগ্নিকারীদের মধ্যে। তবে বিশেষজ্ঞদের মতে সোমবার গতি দেখা গেলেও লগ্নিকারীরা সতর্ক পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক মার্কেট ও পারিপার্শ্বিক দিক নজর রেখে লগ্নিকারীরা বিপুল লগ্নি করেননি (Stocks)।
সেনসেক্স মঙ্গলবার বাজার খুলতেই দেখা গিয়েছে ২৫০ পয়েন্ট মতো উত্থান হয়ে ট্রেডিং শুরু করছে। ৭৬ পয়েন্টের মতো উঠে ট্রেডিং দেখা গিয়েছে নিফটি-তে। সোমবার ব্যাঙ্ক নিফটিতে বিপুল গতি দেখা দিলেও, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত সেই ছবি দেখা যায়নি।

আরও পড়ুন: Iran Suicide: আক্রমণ করুন আপোস নয়, ট্রাম্পকে আবেদন করে ভিডিও, তারপরই আত্মঘাতী ইরানি যুবক
সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী বিশেষজ্ঞদের একাংশের মতে ভারতীয় শেয়ার মার্কেটের সেন্টিমেন্ট পজিটিভ। এই অবস্থায় ২৬৩৫০-এর জোনে নফটি পৌঁছাতে পারে বলেই মনে করা হচ্ছে। তাঁদের মতে ২৫৮০০-২৫৮৫০-এর জোনে বাধা মিলতে পারে। এখনই ২৫৭০০-তে নিফটি ইমিডিয়েট সাপোর্ট রাখছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ (Stocks)।
- PI Industries: কেনা: ৩২১৪ টাকা। টার্গেট: ৩৫০০ টাকা। স্টপ লস: ৩১০০ টাকা
- Samvardhana Motherson: কেনা: ১২২ টাকা। টার্গেট: ১২৮ টাকা। স্টপ লস: ১২০ টাকা
- Cipla: কেনা: ১৩৪৮ টাকা। টার্গেট: ১৩৬৫ টাকা। স্টপ লস: ১৩৩৫ টাকা
- Shriram Finance: টার্গেট: ১১৩৫ টাকা। স্টপ লস: ১০৩০ টাকা
- Sona BLW Precision Forgings: টার্গেট: ৫৭৫ টাকা। স্টপ লস: ৫০৫ টাকা
- Titan Company: টার্গেট: ৪৪৭৫ টাকা। স্টপ লস: ৪১৪০ টাকা
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


