Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার উত্থানের পরে মঙ্গলবার দিনভর কেমন থাকবে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের গতি (Stocks)?
নজর রাখুন এই তিন স্টকে (Stocks)
ভারতের শেয়ার বাজারে প্রথম ট্রেডিং সেশনে কিছুটা উত্থান দেখা গেলেও মঙ্গলবার কিছুটা ধীর গতিতে চলবে সূচক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গিফ্ট নিফটি বেশ দুর্বল ভাবেই শুরু করেছে এই দিন। সেই কারণেই সূচকেও সেই প্রভাব দেখা যেতে পারে বলে মনে করছেন মার্কেট এক্সপার্টরা (Stocks)।
সোমবার নিফটি সূচক শেষ করেছিল ২৫৬০০-এর স্তরের উপরে। অন্যদিকে Sensex ৬৫০.৩৯ পয়েন্ট উঠে দাঁড়িয়েছিল ৮৩২৭৭.১৫ পয়েন্টে। তবে মঙ্গলবার কিছুটা ঢিমেতালে চলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ব্রোকারেজ সংস্থার বিশেষজ্ঞদের জানাচ্ছেন গত ২টি ট্রেডিং সেশনে ডেইলি চার্টে বুলিশ এনগাল্ফিং দেখা গিয়েছে। তাঁদের মতে নিফটি৫০ সূচক ২৫৬০০-জোনের উপরে থাকতে হবে। সেটা বজায় থাকলে ২৫৮০০ স্তর পেরোতে পারবে এই সূচক। সেই সময় ২৫৫০০ ও ২৫৪০০ সাপোর্ট জোনে থাকবে। ব্যাঙ্ক নিফটি সূচক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা (Stocks)।
আরও পড়ুন: Weather Update: বসন্তেও শীতল হাওয়া বইছে বঙ্গে
১৭ ফেব্রুয়ারির জন্য তিন স্টকে নজর রাখার পরামর্শ বিশেষজ্ঞদের
- Union Bank of India: টার্গেট: ২০০ টাকা। স্টপ লস: ১৭৫ টাকা
- HDFC AMC: টার্গেট: ৩০০০ টাকা। স্টপ লস: ২৭৫০ টাকা
- Power Grid Corporation of India: টার্গেট: ৩২০ টাকা। স্টপ লস: ২৯০ টাকা


