Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এ সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে বাজারে পজিটিভ স্টার্টের সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (Stocks)।
সপ্তাহের শেষে বাজার ঝিমিয়ে থাকবে? (Stocks)
বৃহস্পতিবার দেশের শেয়ার বাজার প্রায় ফ্ল্যাট ছিল বললেই চলে। শেষ ক্লোজিংয়ের পরে সেনসেক্স ও নিফটি৫০ দুই সূচকের পতন হয়েছে। সেনসেক্স পড়েছে ২৭ পয়েন্ট বা ০.০৩ শতাংশ। এর জেরে এই সূচক রয়েছে ৮২ হাজার ২৪৮ পয়েন্ট। নিফটি৫০ ১৪ পয়েন্ট বা ০.০৬ শতাংশ পরে রয়েছে ২৫ হাজার ৪৯৬ পয়েন্টে। এর পাশাপাশি মিড ক্যাপ স্টকগুলির বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে (Stocks)।
তবে শুক্রবার অর্থাৎ শেষ ট্রেডিং সেশনে বাজারে পজিটিভ স্টার্টের সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। সকাল থেকেই গিফ্ট নিফটি ডাউন থাকার কারণে এই মত এক্সপার্টদের। এর পাশাপাশি এশিয়ার বাজারও নেগেটিভ রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে কোন কোন স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা জেনে নিন।

আরও পড়ুন: Kejriwal Sisodia Clean Chit: আবগারি মামলায় আপের বড় স্বস্তি, কেজরিওয়ালকে ক্লিন চিট কোর্টের!
- ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন: এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। এই সংস্থার প্রতি স্টকের দাম ১৮৬ টাকা। এর টার্গেট প্রাইস ২০০ টাকা এবং স্টপ লস ১৮০ টাকা। এই স্টকে বুলিশ প্যাটার্ন ফর্মের কথা জানিয়েছেন মার্কেট বিশ্লেষকরা।
- শ্রীরাম ফিনান্স: ফিনানশিয়াল সার্ভিস সেক্টরের এই স্টক নিয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এর শেয়ার দর এখন ১ হাজার ১০৫ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ১৮৫ টাকা এবং স্টপ লস ১ হাজার ৬৫ টাকা।
- জেএসডব্লিউ এনার্জি: এই স্টকেও পজিটিভ মোমেন্টাম রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর দাম এখন ৪৯৮ টাকা। এর টার্গেট প্রাইস ৫৩০ টাকা এবং স্টপ লস ৪৮৫ টাকা।
- আইডিয়াফর্জ: এই সংস্থার স্টকেও নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই সংস্থার শেয়ার দর এখন ৪২৪ টাকা। এর টার্গেট প্রাইস ৪৫৫ টাকা এবং স্টপ লস ৪১৫ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


