Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ( Subhashree Ganguly) এখন শুধু পর্দার নায়িকা নন, ব্যক্তি জীবনে একজন আদর্শ মা হিসাবেও প্রশংসা কুড়িয়েছেন। ছোট্ট ইয়ালিনি ধীরে ধীরে বড় হচ্ছে। আর তাঁর সেই বড় হয়ে ওঠার প্রতিটি মধুর মুহূর্ত, ক্যামেরায় ধরা পড়ছে। মা, শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মেয়ের একটি নতুন ভিডিও । যেখানে ছোট্ট ইয়ালিনি নিজের নাম বলছে আধো আধো উচ্চারণে। মেয়ের এই আচরণে মুগ্ধ নেটিজেনরা. ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কী বলছে ছোট্ট ইয়ালিনি? সে আর কী কী কথা বলতে শিখল ?
আধো আধো উচ্চারণে নাম বলা ( Subhashree Ganguly)
ভিডিওতে দেখা যায় ,শুয়ে শুয়ে মায়ের সাথে নিজের নাম বলা অভ্যাস করছে ইয়ালিনি ( Subhashree Ganguly)। মা শুভশ্রী (Subhashree) যখন জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইওর নেম , তখন সে আধো আধো গলায় বলছে ‘ ইয়ানিনি চবিতি’। যদিও পদবীটা এখনও শেখেনি সে। তবে মা শুভশ্রী যেভাবে মেয়েকে শেখাচ্ছেন, অনুরাগীদের মন্তব্য ইয়ালিনি সবটাই শিখে ফেলবেন খুব শীঘ্রই।
মন গলেছে অনুরাগীদের ( Subhashree Ganguly)
ভিডিওতে দেখা যায় আধো আধো গলায় ইয়ালিনি নিজেই বলে উঠছে নিজের ( Subhashree Ganguly) নাম। সেই মিষ্টি স্বর, নিষ্পাপ আর সরল ভঙ্গিতে বলা নামে মন গলেছে হাজারো অনুরাগীদের। যদিও নিজের নাম স্পষ্ট না শিখলেও দাদার নাম খুব ভালো বলতে পারে ইয়ালিনি। বাবার নামও বলে, তবে ধীরে ধীরে শিখছে পরিবারের সদস্যদের নাম ও বাড়ির ঠিকানা। অবশ্য নাম আধো আধো গলায় বললেও পদবী এখনও উচ্চারণ করতে শেখেনি ইয়ালিনি।
কৌতূহলের অন্ত নেই
ইউভান ও ইয়ালিনি , দুই সন্তানকে নিয়ে শুভশ্রী ও রাজ চক্রবর্তী ( Raj Chakrabarty) এক পরিপূর্ণ পরিবার গড়ে তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় এই তারকা দম্পতির পরিবারকে নিয়ে ভক্তদের কৌতূহলের অন্ত নেই। ইয়ালিনির বড় হয়ে ওঠা , ইউভানের স্কুল জীবন, এমনকি তাদের দুই ভাই বোনের ছোটখাট দুষ্টুমি সবই দর্শকদের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছে।
আদর্শ মায়ের ভূমিকা
শুভশ্রী গাঙ্গুলীকে (Subhashree Ganguly) লেডি সুপারস্টার বলা হচ্ছে। একাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শকের মন কেড়ে নিয়েছে, তা আর নতুন করে বলার নেই। তবে অভিনয়ের পাশাপাশি মায়ের ভূমিকা পালন করতে ভোলেন না তিনি। শোনা যায়, সন্তানদের সময় দেবার জন্য নিজের ফোনকেও মিউট করে দেন। যদিও তাতে অনেক গুরুত্বপূর্ণ কল মিস হয়ে যায় । তাতেও শুভশ্রীর কাছে মায়ের ভূমিকাই আগে। অনুরাগীরা মনে করেন ,ইন্ডাস্ট্রিতে মা হিসেবে অভিনেত্রী শুভশ্রীকে যেভাবে দেখা যায়, তা এক অন্যরকম দৃষ্টান্ত বলা যেতে পারে। তিনি নিজের কাজের পাশাপাশি সন্তানদের দায়িত্ব পালন করতে কখনোই ভোলেন না।


