Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : কলকাতার আইসিসিআর-এ ছাত্র সম্মেলনে যোগ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার একাধিক ইস্যুতে সরব হলেন(Sukanta Majumdar)। এসআইআর থেকে সিএএ ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন সুকান্ত। রাজ্যের আধার কার্ড ইস্যু নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তাঁর অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনা ও কুচবিহার-মুর্শিদাবাদে আধার কার্ডের সংখ্যা জনসংখ্যার তুলনায় অনেক বেশি। দক্ষিণ ২৪ পরগনায় ১২৩ শতাংশ এবং কুচবিহার-মুর্শিদাবাদে ১২১ শতাংশ আধার কার্ড ইস্যু হয়েছে। অর্থাৎ ১০০ জন নাগরিকের বিপরীতে আধার কার্ড হয়েছে ১২৩! তাঁর বক্তব্য, বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভুয়ো আধার ইস্যু করে ভোটার তালিকায় অনুপ্রবেশ ঘটানো হয়েছে, আর এইভাবেই ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসেছে তৃণমূল। তাই এই সমস্যার সমাধানে জরুরি ভিত্তিতে এসআইআর প্রয়োজন।
এস আইআর নিয়ে সুকান্ত মজুমদার বলেন,’SIR মানে ছোট করে বললে স্যার, স্যার যেমন দুষ্টু ছাত্রদের মানুষ করে, দুষ্টু রাজনৈতিক দল যারা ছাপ্পা ভোট দেয়, গুন্ডা গিরি করে, তাদের মানুষ করবে এই স্যার -SIR’
ডিটেনশন ক্যাম্প প্রসঙ্গে (Sukanta Majumdar)
সুকান্ত মজুমদার বলেন, “বাংলার পুলিশ ইতিমধ্যেই একাধিক বাংলাদেশি নাগরিককে ধরেছে(Sukanta Majumdar)। তাদের জেলে রাখা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নয়। এটাই ডিটেনশন ক্যাম্প।” উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, তাঁর জেলায় এক মুসলিম যুবককে মালয়েশিয়ায় ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল। তাঁর বক্তব্য, অনুপ্রবেশকারীদের রাখার জন্যই ডিটেনশন ক্যাম্প প্রয়োজন।
সিএএ নিয়ে অবস্থান স্পষ্ট (Sukanta Majumdar)
CAA নিয়ে নতুন করে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “CAA তে কোনো পরিবর্তন হয়নি। ২০১৪ সালের পর কেউ এলে তাঁকে বাংলাদেশি নাগরিক হিসেবে ধরা হবে। তবে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত যারা এসেছে, বিশেষত বাংলাদেশি হিন্দু উদ্বাস্তু, তাঁদের আর ডিটেক্ট করা যাবে না। পুলিশ তাঁদের হেনস্থা করতে পারবে না।”
শওকত মোল্লার গাড়ি দুর্ঘটনা প্রসঙ্গ (Sukanta Majumdar)
রাজ্যের পুলিশ বাহিনীর পুরনো গাড়ি নিয়েও তোপ দাগেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, এসব গাড়ি মেয়াদোত্তীর্ণ এবং ভয়ঙ্কর দূষণ ছড়াচ্ছে। শওকত মোল্লার গাড়ি দুর্ঘটনাকে ঘিরে তিনি মন্তব্য করেন, “বাংলার পুলিশ এগিয়ে বাংলা মডেল ধরে। দেখবেন, কয়েকদিন পরেই শওকত মোল্লার আশপাশে বোমের আওয়াজ পাবেন।”

আরও পড়ুন : Calcutta High Court : সামাজিক বয়কটের নামে প্রতিনিয়ত হেনস্থা! নিরাপত্তা চেয়ে হাইকোর্টে শ্রীলেখা
সেনা ট্রাক বনাম পুলিশের নজরদারি (Sukanta Majumdar)
কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সুকান্ত। তাঁর অভিযোগ, “সেনা ট্রাক নিয়ে নজরদারি করছে পুলিশ। অথচ রাতের অন্ধকারে টাকা নিয়ে অন্য ট্রাক ঢুকতে দিচ্ছে রাজ্যে।”
কুণাল ঘোষের মন্তব্যের পাল্টা জবাব(Sukanta Majumdar)
স্বরাষ্ট্র মন্ত্রকের নোটিফিকেশন নিয়ে কুণাল ঘোষ যে মন্তব্য করেছেন, তারও জবাব দেন তিনি। সুকান্ত বলেন, “ওঁর ভুল বোঝাবুঝি হয়েছে। এটা কোনো নতুন CAA পরিবর্তন নয়, বরং বিদেশি নাগরিকদের জন্য নিয়মের পরিবর্তন। বিজেপি তার এজেন্ডা অনুযায়ী কাজ করেছে, করছে এবং করবে।”
রাকেশ সিং প্রসঙ্গ
রাজ্যের আলোচিত রাকেশ সিং প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। যদিও জানান, এটা দলের ঘোষিত কর্মসূচি ছিল না। তবে তাঁর কথায়, “আবেগের বহিঃপ্রকাশ আটকানো যায় না(Sukanta Majumdar)। যে অবস্থা তৈরি হয়েছে, তাতে বিজেপি কর্মীদের এই প্রতিক্রিয়া স্বাভাবিক। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।”
আরও পড়ুন : GST Council Meeting : জিএসটি কাউন্সিলের বৈঠকে কর কাঠামোয় বড়সড় রদবদল!
খেজরী খুন মামলা নিয়ে আদালতের মন্তব্য
খেজরীতে বিজেপি কর্মী খুনের মামলায় আদালতের পর্যবেক্ষণকে স্বাগত জানান সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। তিনি বলেন, “ময়নাতদন্তকারী চিকিৎসকের উপর কোনো চাপ ছিল কি না, তা দেখা দরকার। আদালতের সিদ্ধান্ত প্রমাণ করে, আগামী দিনে তৃণমূলের অরাজকতা কমবে।”
এসএসসি দুর্নীতি নিয়ে আক্রমণ
এসএসসি দুর্নীতি প্রসঙ্গেও সরব হন বিজেপি রাজ্য সভাপতি(Sukanta Majumdar)। তাঁর বক্তব্য, “গোটা প্রক্রিয়াই এখনও ধোঁয়াশা। সরকার নিজেই স্বীকার করছে চুরি হয়েছে, অথচ আবার পরীক্ষা নেওয়া হচ্ছে। সব কিছুতেই সন্দেহ রয়েছে।”


