Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টলিউডে একের পর এক বিতর্কের আবহে (Sukanya Dutta Guha) এবার সামনে এল আরও বিস্ফোরক অভিযোগ। অভিনেত্রী সুকন্যা দত্ত গুহ প্রকাশ্যে আনলেন তাঁর অতীতের তিক্ত অভিজ্ঞতা, যা ফের প্রশ্নের মুখে দাঁড় করাল ইন্ডাস্ট্রির নিরাপত্তা ও স্বচ্ছতাকে।
সোশ্যাল মিডিয়া পোস্টে অভিযোগ (Sukanya Dutta Guha)
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি স্পষ্ট ভাষায় (Sukanya Dutta Guha) লিখেছেন, “আমি এই পেশা ছেড়েছি ইচ্ছে করে নয়, আমাকে ছাড়তে বাধ্য করা হয়েছে।” তাঁর দাবি, এক প্রভাবশালী প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তির কারণে তাঁর কেরিয়ার ধ্বংস হয়ে যায়। দিনের পর দিন মানসিক চাপ, অশালীন প্রস্তাব এবং অপমানের মুখে পড়তে হয়েছে তাঁকে।
আপোস করার প্রস্তাব (Sukanya Dutta Guha)
অভিনেত্রীর কথায়, “এমন কিছু করতে বাধ্য করা হয়েছিল, যেখানে আমার কোনও সম্মতি ছিল না।” তিনি আরও অভিযোগ করেন, কাজের সুযোগ পাওয়ার শর্ত হিসেবে আপস করতে বলা হত। এমনকি একটি গুরুত্বপূর্ণ দৃশ্য শুট করার পর তাঁকে জানানো হয়, সেই দৃশ্য সম্প্রচার করা হবে কি না, তা নির্ভর করছে তাঁর ‘রাজি হওয়া’র উপর।
সরাসরি অভিযোগ
সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে তিনি সরাসরি টেন্ট সিনেমার কর্ণধারের নাম উল্লেখ করে বলেন, “ক্ষমতার অপব্যবহার করে বহু অভিনেত্রীর সঙ্গে অনৈতিক আচরণ করা হয়েছে।” তাঁর দাবি, শুধু তিনিই নন-অনেক উঠতি অভিনেত্রী এই ধরনের পরিস্থিতির মুখে পড়ে চুপ করে সরে গিয়েছেন। সুকন্যা আরও লিখেছেন, “আমি আত্মসম্মান বিসর্জন দিতে পারিনি, তাই কাজও পাইনি।” তাঁর কথায়, ইন্ডাস্ট্রিতে প্রতিভার চেয়ে ‘লবি’ বা ‘কম্প্রোমাইজ’-এর গুরুত্ব বেশি-যা নতুনদের জন্য বড় বাধা।

আরও পড়ুন: Chess Candidates: প্রজ্ঞানন্দের হোঁচট, তবে শীর্ষে পৌঁছালেন বৈশালী
এই ঘটনার পর তিনি প্রশ্ন তুলেছেন আর্টিস্ট ফোরামের ভূমিকাও নিয়ে। “নিরাপত্তা, স্বচ্ছতা-এই বিষয়গুলো নিয়ে কি কেউ কথা বলবে না?”—এমনই প্রশ্ন তাঁর। পোস্টের শেষে অভিনেত্রী স্পষ্ট বার্তা দেন, “আমি আবার ফিরতে চাই, তবে সম্মানের সঙ্গে। অডিশন দিয়ে, নিজের যোগ্যতায় কাজ পেতে চাই।”
এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই টলিউডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই মনে করছেন, এই সাহসী পদক্ষেপ হয়তো আরও অনেককে মুখ খুলতে উৎসাহ দেবে এবং ইন্ডাস্ট্রির অন্দরমহলের বাস্তব ছবিটা সামনে আনবে।


