Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গরমের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর তার প্রভাব (Summer Vacation) পড়ছে সাধারণ মানুষের ওপর। সকাল থেকেই যেন মাটিতে পা রাখা দায় হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করেছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৩০ এপ্রিল থেকে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হবে।
ছুটির সিদ্ধান্ত (Summer Vacation)
মুখ্যমন্ত্রী বলেন, “গরমের কারণে শিশুরা কষ্ট পাচ্ছে, তাই ৩০ এপ্রিল থেকে ছুটি দেওয়ার (Summer Vacation) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ এপ্রিল মহাবীর জৈনের জন্মদিন এবং ১৪ ও ১৫ এপ্রিল পয়লা বৈশাখ। এতে করে ৩০ এপ্রিলের মধ্যেই ১২-১৩ দিনের ছুটি বেরিয়ে আসবে। আগে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ছুটি শুরু হতো, কিন্তু এবার সময়ের আগে ছুটি দেওয়া হচ্ছে।”
আবহাওয়ার পরিস্থিতি
আবহাওয়া পরিস্থিতি বলছে, গরমের কারণে কিছুটা স্বস্তি পেলেও, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে থাকবে। দক্ষিণবঙ্গে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাবে, ফলে অস্বস্তি আরও বাড়বে। উপকূল এবং পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং উত্তরবঙ্গে রবিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে।

অস্বস্তিকর পরিবেশ
মার্চের শেষ সপ্তাহ থেকে গরম শুরু হয়েছে, এবং এর ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কলকাতা থেকে জেলা সব জায়গাতেই অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। দেশের বিভিন্ন গ্রীষ্মপ্রধান রাজ্যেও একই পরিস্থিতি বিরাজ করছে। মার্চের মাঝামাঝি থেকেই তীব্র গরম শুরু হয়েছে, যা এপ্রিল এবং জুন মাসে আরও বাড়তে পারে বলে সতর্ক করছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: Mamata Banerjee: ন্যায্য ভাবে বঞ্চিতদের পাশে আছি, এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী!
পরিবেশবিদদের মতে, এই বছর গোটা ভারতজুড়ে গরমের তীব্রতা অতীতে কখনও দেখা যায়নি। সাধারণত মে ও জুন মাসের গরম নিয়ে সবাই চিন্তিত থাকে, কিন্তু এবার মার্চ থেকেই গরম শুরু হওয়ায় মানুষ উদ্বিগ্ন। বিশেষ করে মধ্য ও পূর্ব ভারত এবং উত্তর ভারতে এপ্রিল থেকে জুনের মধ্যে অস্বাভাবিক তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে।


