Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে জায়গা পেয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে অধিনায়কত্ব হারিয়েছেন রোহিত (Rohit-Virat)।
রোহিত-কোহলির জন্য ‘বিরাট’ পরামর্শ (Rohit-Virat)
অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। তবে রোহিতকে আর দেখা যাবে না নেতৃত্ব দিতে। এবার সেই দায়িত্বে থাকছেন শুভমন গিল। দলে জায়গা পাননি সামি। অনেকের মনেই এখন প্রশ্ন জাগছে ২০২৭ বিশ্বকাপে রোহিতের ভবিষৎ নিয়ে। ২০২৭ বিশ্বকাপের জন্য রোহিত শর্মা ও বিরাট কোহলিকে পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর (Rohit-Virat)।
নেতৃত্বের ব্যাটন এখন তরুণ তুর্কি গিলের হাতে। একমাত্র ওয়ানডে ক্রিকেটে খেলেন রোহিত। কিন্তু সেই ফরম্যাটেও নেতৃত্বে দেবেন না হিটম্যান। বিরাট কোহলি ও রোহিত শর্মা দুই মহারথীর জন্য সুনীল গাভাসকরের পরামর্শ ‘বিজয় হাজারে ট্রফিতে খেলুক এই দুই জন। আন্তর্জাতিক ওয়ানডে টুর্নামেন্টের সঙ্গে যদি বিজয় হাজারের সূচি না মেলে তবে বিজয় হাজারে ট্রফি খেলুক রোহিত ও বিরাট।’ ভারতের এই প্রাক্তন কিংবদন্তির মতে এটাই একমাত্র উপায় নিজেকে ফিট রাখা ম্যাচ প্রাকটিসের জন্য।
আরও পড়ুন: Rukmini Maitra: জলে ভাসছে উত্তরবঙ্গ, কঠিন সিদ্ধান্ত নিলেন রুক্মিণী!
রোহিতের নেতৃত্ব চলে যাওয়ায় বিস্মিত হরভজন সিং
রোহিতের নেতৃত্ব চলে যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন হরভজন সিং। ভারতীয় দল ঘোষণার পর ভাজ্জিকে বলতে শোনা গিয়েছে ‘শুভমন গিলকে অভিনন্দন। গিল টেস্ট ক্রিকেটে ভাল নেতৃত্ব দিয়েছে। এবার গিলের কাছে নতুন চ্যালেঞ্জ। রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও সাদা বলের ফরম্যাটে দুর্দান্ত রেকর্ডার অধিকারী রোহিত। সত্যি বলতে এই খবরে আমি বিস্মিত। চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে রোহিত। অস্ট্রেলিয়ায় ওকেই নেতৃত্ব দেওয়া উচিত ছিল।’

রোহিত প্রসঙ্গে ভাজ্জি আরও বলেন ‘রোহিত ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ। আরও একবার ওকে নেতৃত্ব দেওয়া যেত অস্ট্রেলিয়ায়। আরেকটু বাদেও গিল দায়িত্ব নিতে পারতো।’ ভাজ্জি আরও জানান শুভমানের জন্য খুশি আমি কিন্তু দুঃখিত রোহিতকে সরানোর জন্য।’ এখন ভারতীয় সমর্থকরা তাকিয়ে আছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেমন খেলে টিম ইন্ডিয়া সেই দিকে (Rohit-Virat)।


