Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কামব্যাক ম্যাচে ফ্লপ রো-কো জুটির। ফর্মে ফিরতে দুই তারকাকে টিপস ভারতের প্রাক্তন তারকা গাভাসকরের (Sunil Gavaskar)।
দুই তারকাকে গাভাসকরের টিপস (Sunil Gavaskar)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI সিরিজ শুরুর আগে সবথেকে বেশি চর্চায় ছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে। দুজনকেই নিয়ে উন্মাদনা ছিল ভারতের জার্সিতে আবার এই দুই তারকাকে দেখার জন্য। তবে এতদিন পর দেশের জার্সিতে কামব্যাক করে হতাশ করেছেন ভারতীয় সমর্থকদের। প্রথম ম্যাচে ব্যাট হাতে ফ্লপ দুই তারকা জুটি। মাত্র ৮ রানে আউট হয়ে যান রোহিত শর্মা ও শূন্য রানে ফেরেন বিরাট কোহলি। তবে এই দুই তারকার পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন তারকা সুনীল গাভাসকর। ফর্মে ফেরার জন্য টিপসও দিলেন তিনি (Sunil Gavaskar)।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম দেশের জার্সিতে মাঠে নামেন রোহিত ও বিরাট। দীর্ঘ বিরতির পর নামার কারণেই চেনা ছন্দে দেখা যায়নি রো-কো জুটিকে বলেই মনে করছেন গাভাসকর। তাছাড়াও অস্ট্রেলিয়ার পিচের অতিরিক্ত বাউন্স বুঝতেও সমস্যায় পড়েছিলেন কোহলি ও রোহিত। সেই কারণে আগামী একদিনের ম্যাচের আগে প্র্যাকটিসে বিশেষ পন্থা অবলম্বন করার পরামর্শ দিলেন গাভাসকর।

আরও পড়ুন: Virat-Rohit: প্রথম ম্যাচেই ব্যর্থ দুই তারকা, রো-কো জুটিকে পরামর্শ প্রাক্তনীর
ম্যাচ শেষ হওয়ার পর এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর বলেন ‘সম্ভবত অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি বাউন্স পিচে ওদের খেলতে হয়েছে। তাই এটা কঠিন পরীক্ষা দুই তিন ম্যান আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ক্রিকেটারদের কাছে। নিয়মিত শুভমন, শ্রেয়সরাও এটার মোকাবিলা করতে পারেননি। তবে পরের দুই ম্যাচে বিরাট-রোহিত বড় রান পেলে অবাক হওয়ার কিছু নেই। যত বেশি নেটে সময় কাটাবেন ওরা তত তাড়াতাড়ি ছন্দে ফিরবেন। মুখোমুখি হতে হবে আরও বেশি থ্রো-ডাউনের। দরকারে রিজার্ভ বোলারদের দিয়ে ২২ গজের পরিবর্তে ২০ গজে বোলিং করাতে হবে। এভাবেই ছন্দে ফিরবেন ওরা (Sunil Gavaskar)।’


