Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নেপালি ও ভারতীয় চলচ্চিত্র জগতে নেমে এল গভীর (Sunil Thapa) শোকের ছায়া। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা সুনীল থাপা। শক্তিশালী অভিনয়শৈলী ও প্রভাবশালী উপস্থিতির জন্য নেপালি ছবির দর্শকের কাছে তিনি ছিলেন চিরস্মরণীয় এক খলনায়ক। আবার বলিউডপ্রেমীদের কাছে তাঁর আলাদা পরিচিতি গড়ে ওঠে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘মেরি কম’ ছবিতে কোচ রঞ্জিত সিংহের ভূমিকায়। পর্দায় কোচ ও শিষ্যের আবেগঘন সম্পর্ক আজও বহু দর্শকের মনে গেঁথে রয়েছে।
শনিবার সকালেই মৃত্যু (Sunil Thapa)
শনিবার সকালে হৃদ্রোগে আক্রান্ত (Sunil Thapa) হয়ে ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুনীল থাপা। জানা গেছে, নেপালের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। যদিও কর্মসূত্রে দীর্ঘদিন মুম্বইয়ে কাটিয়েছেন, তবুও নিজের দেশ নেপালেই বসবাস করতেন তিনি।

তিনশোর কাছাকাছি নেপালি ছবিতে অভিনয় (Sunil Thapa)
দীর্ঘ অভিনয়জীবনে প্রায় তিনশোর কাছাকাছি নেপালি ছবিতে অভিনয় করেছেন সুনীল থাপা। ১৯৮১ সালে ‘এক দুজে কে লিয়ে’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘আজ কি আওয়াজ’, ‘মানব হত্যা’ সহ একাধিক হিন্দি ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে। ভোজপুরি ছবিতেও ছিল তাঁর উল্লেখযোগ্য উপস্থিতি।

আরও পড়ুন: Bird Flu: দিকে দিকে বার্ড ফ্লু, ডিম-মাংস খাবেন না?
সম্প্রতি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এ তাঁকে শেষবার পর্দায় দেখা যায়। তাঁর প্রয়াণে চলচ্চিত্র জগতে শোকের আবহ তৈরি হয়েছে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সহ বহু বিশিষ্ট ব্যক্তি তাঁর মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। সুনীল থাপার অভিনয় ও অবদান দর্শকের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে।


