Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৪ সালের জুন মাসে নাসা বোয়িং-এর স্টারলাইনার মহাকাশ যানের মাধ্যমে মহাকাশে স্পেস স্টেশনে পাঠিয়েছিল দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোরকে। এই অভিযানটি ছিল মাত্র আট দিনের। কিন্তু, এরই মধ্যে বোয়িং-এর ক্রু স্টারলাইনার মহাকাশ যানে বিশেষ কিছু ত্রুটি দেখা দেওয়ায় মহাকাশেই আটকে পড়েন দুই নভোচারী। নাসা তাঁদের নিরাপদে আবারও পৃথিবীতে ফেরানোর ব্যবস্থা না করা পর্যন্ত দুই নভোচারীকে স্পেস স্টেশনে রাখতে বাধ্য হয়।
এক বছরের বেশি মহাকাশে ছিলেন (Sunita Williams)
প্রায় ন’মাস পর ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে ইলন মাক্সে সংস্থা স্পেসএক্সের ক্রু-৯ ড্রাগন মহাকাশ যানে চড়ে পৃথিবীতে ফিরে আসেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোর। তবে সুনীতা এবং বুচ একা এই অভিজ্ঞতার শিকার তা নয়। এমন আরও অনেকে রয়েছেন যারা মহাকাশে আরও দীর্ঘ সময় মহাকাশে কাটিয়েছেন। কেউ কেউ তো এক বছরেরও বেশি সময় মহাকাশে কাটিয়ে রেকর্ড তৈরি করেছেন। এঁদের মধ্যে অনেকেই বাধ্য হয়ে আবার অনেকেই পূর্ব পরিকল্পনাতেই মহাকাশে কাটিয়েছেন দীর্ঘ সময়। সবচেয়ে বেশি সময় মহাকাশে কাটানো মানুষের তালিকায় কারা রয়েছেন,এক এক করে দেখে নেওয়া যাক তাঁদের নামের তালিকা।
ভ্যালেরি পলিয়াকভ-৪৩৭ দিন (Sunita Williams)
এই তালিকায় সবচেয়ে বেশি দিন মহাকাশে কাটানোর রেকর্ড গড়েছেন ভ্যালেরি পলিয়াকভ (Valeri Polyakov)। তিনি ১৯৯৪ সালের ৮ই জানুয়ারি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন (Sunita Williams)। দীর্ঘ ৪৩৭ দিন মহাকাশে কাটিয়ে ১৯৯৫ সালের ২২শে মার্চ পুনরায় পৃথিবীতে ফিরে এসেছিলেন ভ্যালেরি পলিয়াকভ। তিনি একজন প্রশিক্ষিত নভোচারী চিকিৎসক ছিলেন। তিনি দীর্ঘ মেয়াদি মহাকাশ ভ্রমণের প্রভাবের উপরে ২৫টি গবেষণা করেছিলেন। ভ্যালেরি পলিয়াকভ পৃথিবীতে ফিরে আসার আগে মহাকাশে স্পেস স্টেশনে থাকাকালীন ৭,০০০ বারেরও বেশি পৃথিবীকে প্রদক্ষিণ করেছিলেন।
সেরগেই আভদেয়েভ-৩৭৯ দিন (Sunita Williams)
মহাকাশে দীর্ঘ সময় কাটানোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন একজন রাশিয়ান নভোচারী সেরগেই আভদেয়েভ (Sergei Avdeyev)। তিনি ১৯৯৮ সালের ১৩ই আগস্ট মহাকাশে গিয়েছিলেন (Sunita Williams)। দীর্ঘ ৩৭৯ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর পর ১৯৯৯ সালের ২৮ আগস্ট মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে এসেছিলেন। তিনি Mir EO-17 এবং EO-18 মহাকাশ স্টেশনে ক্রু হিসেবে মহাকাশে ছিলেন। অন্য এক ক্রু সদস্যের সময় সূচিতে পরিবর্তনের কারণে তাঁর মিশনের সময় সীমা অপ্রত্যাশিত ভাবে বাড়ানো হয়েছিল। এই রাশিয়ান নভোচারী ২০১৫ সালে এক সাক্ষাৎকারে নাসাকে বলেছিলেন,”আমি আরও দীর্ঘ ফ্লাইটের জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি কখনও ভাবিনি যে এটি দ্বিগুণ দীর্ঘ হবে”
ফ্রাঙ্ক রুবিও- ৩৭১ দিন (Sunita Williams)
মহাকাশে দীর্ঘ সময় কাটানোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এক মার্কিন নভোচারী ফ্রাঙ্ক রুবিও (Frank Rubio)। তিনি ২০২২ সালের ২১শে সেপ্টেম্বর রাশিয়ার সোয়ুজ এমএস-২২ রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন (Sunita Williams)। কিন্তু, তাঁর মহাকাশ যানটির কুল্যান্ট লিক হওয়ার কারণে তাঁর মিশন ছয় মাস বাড়ানো হয়েছিল। অবশেষে তিনি দীর্ঘ ৩৭১ দিন মহাকাশে কাটানোর পর ২০২৩ সালের ২৭শে সেপ্টেম্বর পৃথিবীতে ফিরে এসেছিলেন। তিনি পৃথিবীতে ফিরে আসার আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৃথিবীর চারদিকে ৫৯৬৩ বার প্রদক্ষিণ করে ১৫৭ মিলিয়ন মাইল ভ্রমণ করেছিলেন।
আরও পড়ুন: Sunita Williams Return Cost: সুনীতাদের ফেরানোর খরচ ইসরোর বার্ষিক বাজেটের চেয়েও বেশি! কী জানাল নাসা
ভ্লাদিমির টিটোভ এবং মুসা মানারভ-৩৬৫ দিন
মহাকাশে দীর্ঘ সময় কাটানোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভ্লাদিমির টিটোভ (Vladimir Titov )এবং মুসা মানারভ (Musa Manarov)। ১৯৮৭ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। মহাকাশে দীর্ঘ ৩৬৫ দিন ২২ ঘণ্টা ৩৮ মিনিট সময় পৃথিবীর কক্ষপথে কাটিয়ে ১৯৮৮ সালের ডিসেম্বরে পৃথিবীতে ফিরে এসেছিলেন। এই দুই মহাকাশচারী ছিলেন সূর্যের চারিদিকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করা প্রথম মানুষ।
মার্ক ভান্দে হেই-৩৫৫ দিন
মহাকাশে দীর্ঘ সময় কাটানোর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে মার্ক ভান্দে হেই (Mark Vande Hei )। ২০২১ সালের ৯ই এপ্রিল পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন মার্ক ভান্দে হেই। দীর্ঘ ৩৫৫ দিন মহাকাশে কাটিয়ে ৩০শে মার্চ ২০২২ শে পুনরায় পৃথিবীতে ফিরে এসেছিলেন। তাঁর এই মিশনে তিনি ৫,৬৮০ বার পৃথিবীকে প্রদক্ষিণ করে ১৫ কোটি মাইলেরও বেশি ভ্রমণ করেন। তিনি তাঁর এই অভিযানে পেশি ক্ষয় এবং মহাকাশে চাষের উপর গবেষণা করেছিলেন।যার মধ্যে রয়েছে মাইক্রোগ্রাভিটিতে মরিচ চাষ।

স্কট কেলি এবং মিখাইল কর্নিয়েঙ্কো
মহাকাশে দীর্ঘ সময় কাটানোর তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন নাসার মহাকাশচারী স্কট কেলি (Scott Kelly) এবং রাশিয়ান মহাকাশচারী মিখাইল কর্নিয়েঙ্কো (Mikhail Kornienko)। ২০১৫ সালের ২৭ শে মার্চ সোয়ুজ টিএমএ-১৬এম রকেটের মাধ্যমে মহাকাশে গিয়েছেন এই দুই মহাকাশচারী। দীর্ঘ ৩৪০ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে ২০১৬ সালে পুনরায় পৃথিবীতে ফিরে এসেছিলেন তিনি।এই মহাকাশ অভিযানে তিনি মহাকাশে মানুষের অভিযোজনের উপর গবেষণা করেছিলেন।এর পাশাপাশি ওজনহীনতা, বিকিরণ এবং বিচ্ছিন্নতার উপর ৪০০ টিরও বেশি বিষয়ের উপর গবেষণা চালিয়েছিলেন।
আরও পড়ুন: RIP English: সাংবাদিক ও পুলিশের বচসার মাঝে শ্রাদ্ধ ইংরেজির, নেটপাড়ায় ভাইরাল ভিডিয়ো
ক্রিস্টিনা কোচ-৩২৮ দিন
এই তালিকায় সপ্তম স্থানে রয়েছে নাসার মহাকাশচারী ক্রিস্টিনা কোচ (Christina Koch)। যিনি ৩২৮ দিন মহাকাশে কাটিয়েছেন। ২০১৯ সালের ১৪ই মার্চ তিনি সয়ুজ এমএস-১২ রকেটে করে মহাকাশে গিয়েছিলেন। ৩২৮ দিন পর ২০২০ সালের ৬ই ফ্রেব্রুয়ারি মহাকাশ থেকে সয়ুজ এমএস-১৩ রকেটে করে পৃথিবীতে ফিরেছিলেন। তিনি আইএসএস-৫৯, ৬০, ৬১ অভিযানের ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে জৈবিক থ্রিডি প্রিন্টিং এবং ফার্মাসিউটিক্যাল স্টাডিজ সহ বিভিন্ন বিষয়ে গবেষণা করেছিলেন।
পেগি হুইটসন-২৮৯ দিন
এই তালিকায় অষ্টম স্থানে রয়েছেন পেগি হুইটসন (Peggy Whitson)। ২০১৬ সালের ১৭ নভেম্বর থেকে ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ ২৮৯ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন তিনি। এটা সেই সময়ে ছিল একজন মহিলার দ্বারা দীর্ঘতম একক মহাকাশযান।এমনকি তিনি একাধিক অভিযানে পৃথিবীর কক্ষপথে মোট ৬৭৫ দিন কাটিয়ে মহাকাশে সর্বাধিক সংখ্যক দিন কাটানোর রেকর্ড তৈরি করেছেন।
সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর-২৮৬দিন
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বাধ্য হয়ে ২৮৬ দিন কাটিয়ে দীর্ঘ মহাকাশ অভিযানের তালিকায় নবম স্থানে রয়েছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
অ্যান্ড্রু মরগান-২৭২দিন
নাসার নভোচারী অ্যান্ড্রু মরগান (Andrew Morgan) মহাকাশে কাটিয়েছেন ২৭২ দিন। ৪,৩৫২ বার পৃথিবী প্রদক্ষিণ করে ১১৫ মিলিয়ন মাইল ভ্রমণ করেছেন। তিনি জীববিজ্ঞান, পৃথিবী বিজ্ঞান এবং প্রযুক্তিতে যুগান্তকারী গবেষণা করেছেন মহাকাশে।


