Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিশ্বের অন্যতম শিল্পপতি সঞ্জয় কাপূর (Sunjay Kapur)। হঠাৎই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। মর্মান্তিক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। তবে এর পিছনে রয়েছে একটি মৌমাছি ! বিশ্বের ধনীদের মধ্যে একজন হলেন সঞ্জয় কাপূর। তিনি কোটি কোটি টাকার মালিক। এমনকি বিদেশেও রয়েছে তাঁর কোটি টাকার ব্যবসা। বলিউডের অন্দরে এখন প্রশ্ন উঠছে, করিশ্মার সন্তানেরা কী কী পাচ্ছেন?
চেয়ারম্যান (Sunjay Kapur)
দেশের নামী শিল্পগোষ্ঠী সোনা গ্রুপের প্রতিষ্ঠাতা সুরিন্দর কাপূরের পুত্র (Sunjay Kapur) সঞ্জয় কাপূর। বাবার সংস্থায় যুক্ত হয়ে সঞ্জয় তাঁদের সংস্থাটিকে আন্তর্জাতিক মানচিত্রে পৌঁছে দেন। পরে সোনা কমস্টারের চেয়ারম্যান হন তিনি।
ব্যক্তিগত জীবন (Sunjay Kapur)
সঞ্জয় কাপূরের(Sunjay Kapur) সাথে করিশ্মা কপূরের (Karishma kapoor) বিয়ে হয় ২০০৩ (Sanjay Kapur) সালে। জানা গিয়েছে , করিশ্মা কপূর সুখী ছিলেন না সঞ্জয়ের সাথে। অভিনেত্রী বিয়ের পর গার্হস্থ্য হিংসার শিকার হয়েছিলেন। সঞ্জয়ের সাথে করিশ্মার বিচ্ছেদ হলেও ছেলেমেয়েদের সাথে সম্পর্ক বজায় রেখেছিলেন সঞ্জয়। সঞ্জয় ও করিশ্মা প্রায় ১৪ বছর একসঙ্গে ছিলেন। তবে তাঁদের মধ্যে অশান্তি বাড়তে থাকে। অবশেষে ২০১৬ সালে বিচ্ছেদ হয় করিশ্মা ও সঞ্জয়ের। সঞ্জয় মডেল প্রিয়ার সাথে গাঁটছড়া বাঁধেন। প্রিয়ার সাথে বেশ সুখী ছিলেন । প্রিয়া ও সঞ্জয়ের একটি ছেলে আছে। সঞ্জয় করিশ্মার দুই সন্তানের সঙ্গেও যোগাযোগ রেখেছিলেন । শোনা যায় তিনি নিজের পৈতৃক সম্পত্তি করিশ্মার নামে লিখে দেন।
পরিচয়
সঞ্জয়ের ( Sanjay Kapur) ছোটবেলা কেটেছিল দেরাদুনে । বাকিংহাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন । তিনি এক দিকে যেমন নিজের ব্যবসাকে বড় করে তুলেছিলেন তেমনি তাঁর ব্যক্তিগত জীবনও কম বৈচিত্রপূর্ণ ছিল না। তিনি একাধিক সম্পর্কে জড়িয়ে ছিলেন। করিশ্মাকে বিয়ে করার আগে নন্দিতা মহতানিকে বিয়ে করেছিলেন। প্রাক্তন স্বামীর হঠাৎ মৃত্যুর খবরে ভেঙে পড়েন করিশ্মা কপূর। খবর শোনার পরই করিশ্মা কপূরের (Karisma Kapoor) বোন করিনা কপূর ( Kareena Kapoor Khan) ও স্বামী সইফ আলি খান ( Saif Ali Khan) মুম্বাইয়ের বাড়িতে পৌঁছান। জানা গিয়েছে, করিশ্মা কপূরের পাশে এসে দাঁড়ান বলিউড তারকা অমৃতা অরোরা ও মালাইকা অরোরা। সঞ্জয়ের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অনেকেই বিস্মিত।
আরও পড়ুন: Smartphone Cooling Tips: গরম স্মার্টফোনের জ্বালা থেকে কিভাবে বাঁচাবেন নিজের প্রিয় ডিভাইস?
ধনকুবের
প্রসঙ্গত, ব্যবসায়ী সঞ্জয় ছিলেন কোটিপতি। ভারতীয় মুদ্রায় প্রায় ১০,৩০০ কোটি টাকার মালিক। বিশ্বের অন্যতম ধনকুবেরদের তালিকায় ছিলেন ২৭০৩ নম্বরে। জানা যায়, তিনি করিশ্মার সন্তানদের জন্য ১৪ কোটি বন্ড কিনে রাখেন। তাঁর এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মৌমাছির জন্য। তিনি পোলো খেলতে ভালোবাসতেন। আর এই পোলো খেলার সময় একটা মৌমাছি তাঁর গলায় ঢুকে গিয়েছিল। তার কিছু পরেই হৃদ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান তিনি।


