Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: সুপ্রিম কোর্টে(Supreme Court) আইপ্যাক দফতরে তল্লাশি নিয়ে ইডির দায়ের করা মামলার শুনানি পিছিয়ে গেল। মঙ্গলবার সুপ্রিমকোর্টে বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল এই মামলার। কিন্তু ইডির আইনজীবী তথা কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে দাবি করেন, রাজ্য যে হলফনামা জমা দিয়েছে, তাঁদের তা খতিয়ে দেখার সময় দেওয়া হোক। সেই সঙ্গে ইডি পাল্টা হলফনামা জমা দেওয়ার আবেদনও করে আদালতে। তাই মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানায় ইডি। ইডির আবেদনে রাজ্য সম্মতি জানায়। আগামী মঙ্গলবার তথা ১০ ফেব্রুয়ারি আইপ্যাক মামলার পরবর্তী শুনানি।
রাজ্যের হলফনামা খতিয়ে দেখার ইডির
গত শুনানিতে সুপ্রিম কোর্ট(Supreme Court) ইডির বিরুদ্ধে কলকাতা পুলিশের দায়ের করা তিনটি এফআইআর-এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। পাশাপাশি, মামলায় সব পক্ষকে নোটিস জারি করে দুই বিচারপতির বেঞ্চ। দু’সপ্তাহের মধ্যে তাদের আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই সঙ্গে যে দুই এলাকায় ইডি তল্লাশি চালিয়েছিল, সেখানে এবং তার আশপাশের এলাকার সমস্ত সিসি টিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। আদালতের নির্দেশ মেনে সোমবার হলফনামা দেয় রাজ্য। সেই হলফনামা খতিয়ে দেখে পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য আদালতের কাছে সময় চায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনের রাজ্য সম্মতি জানানোয় মামলার দিন পিছিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: Mamata Banerjee: দিল্লির রাজপথে নতুন লড়াই? বঙ্গভবনে তল্লাশি ঘিরে প্রশ্ন
রাজ্যের হলফনামায় ইডির মামলা খারিজ করার আবেদন
সোমবার রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে(Supreme Court) যে হলফনামা জমা দেওয়া হয়েছে, তাতে ইডির মামলা খারিজ করার আবেদন জানানো হয়েছে। হলফনামায় রাজ্যের দাবি, সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার মৌলিক অধিকার নেই ইডির। আগাম নোটিশ ছাড়াই ইডি আইপ্যাক-এর কর্ণধার প্রতীক জৈন এবং আইপ্যাক দফতরে তল্লাশি চালিয়েছে। তা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধে বলে দাবি করা হয়েছে রাজ্যের হলফনামায়।
আরও পড়ুন: US Trade Deal: একধাক্কায় কমলো ট্যারিফ, নতুন অঙ্কে রপ্তানিতে লাভ?


