Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ১৫ ফেব্রুয়ারি রবিবার পাকিস্তানকে দুরমুশ করে গর্বিত সূর্যকুমারের বার্তা (Suryakumar Yadav)।
পাকিস্তানকে হারিয়ে কী বললেন স্কাই? (Suryakumar Yadav)
ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে পাকিস্তানের তর্জন-গর্জন সার। ভারতের সামনে যতবার মাঠে নেমেছে পাকিস্তান ততবারই লজ্জার হার হয়েছে সলমন আঘার দলের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানে বিশাল জয় তুলে নেয় ভারত। বলা যায় ভারতের দাপটের সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তান। পাকিস্তানকে হারিয়ে সুপার এইটের টিকিট কনফার্ম করেছে সূর্যকুমার যাদবরা। আরেকবার ভারত প্রমাণ করে দিলো যে কেন তারা এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন (Suryakumar Yadav)।
সূর্য বলেন, ‘আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চেয়েছিলাম, সেই ক্রিকেটই তুলে ধরেছি। এই উইকেটে প্রথমে ব্যাটিং নেওয়া সঠিক সিদ্ধান্ত। ঈশান ব্যতিক্রমী অন্য কিছু ভেবে রেখেছিল। শূন্য রানে এক উইকেট যাওয়ার পর কোনও একজনকে দায়িত্ব নিতেই হতো। তার পরে যেভাবে ও ব্যাটিং করে গিয়েছে, তা দুর্দান্ত।’

সূর্য বলেন, ‘এই জয় গোটা ভারতের জন্য। ঠিক যে রকম ক্রিকেট খেলতে চেয়েছিলাম সে রকমই খেলেছি। আমি খুবই খুশি।’ তিনি আরও যোগ করেন, ‘প্রথমে ব্যাট করলে বোঝা মুশকিল যে কত রান তুললে সুবিধা হবে। তবে ১৭৫ রান তোলার পর বুঝেছিলাম, এই মাঠে গড়ের থেকে ১৫-২০ রান বেশি তুলে ফেলেছি। স্কোর ১৫৫ হলে ম্যাচটা আরও হাড্ডাহাড্ডি হত (Suryakumar Yadav)।’

আরও পড়ুন: New Year: নববর্ষের টানে প্রবাস ছেড়ে কলকাতায় ফিরছে চিনা পরিবার
প্রসঙ্গত ঈশান কিষাণ ৪০ বলে ৭৭ করেন। ঝোড়ো ব্যাটিং করে পাকিস্তানের বোলারদের দিশা বিগড়ে দেওয়ার কাজটা একা হাতে দক্ষতার সাথে সামলান তিনি। অন্যদিকে তিলক বর্মার ২৫ রান ও সূর্যকুমার যাদবের ৩২ রানে ভর করে ভারত ৭ উইকেটে ১৭৫ রান করে। রান তাড়া করতে নেমে পুরো ২০ ওভারও ব্যাট করতে পারেননি পাক ব্যাটাররা। একের পর এক উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। মাত্র চার পাক ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছায়। সময়ের সাথে সাথে ভারতের সঙ্গে পাকিস্তানের ব্যবধান বাড়ছে।
এই দিন ম্যাচ জেতার পর সূর্যকুমার বোলারদের প্রশংসা করে বলেন, ‘নতুন বলে হার্দিক ঠিকঠাক দায়িত্ব পালন করেছে। বুমরা আরও এক বার দেখিয়ে দিয়েছে কেন ও বিশ্বের সেরা বোলার। সকলের অবদান দেখতে পেয়ে ভাল লেগেছে (Suryakumar Yadav)।’


