Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বোলারদের পারফরম্যান্সে খুশি নন সূর্য, ওয়েস্ট ইন্ডিজের সামনে বড় পরীক্ষার মুখে ভারতীয় দল (Suryakumar Yadav)।
ক্যারিবিয়ান ব্যাটারদের নিয়ে ভাবনায় সূর্য (Suryakumar Yadav)
রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততে পারলেই সেমি ফাইনালে পৌঁছে যাবে ভারত আর হারলে বিশ্বকাপ থেকে বিদায়। জিম্বাবোয়েকে বড় রানের ব্যবধানে হারাতে পারলেও অধিনায়ক সূর্য বোলারদের পারফরম্যান্সে খুশি নন আর সেটা না হওয়ারই কথা। কারণ জিম্বাবোয়ের বিরুদ্ধে আরও বেশি রানে জয় পেলে নেট রান রেটের দিক থেকে কিছু এগিয়ে থাকতো ভারত। বোলারদের থেকে আরও ভাল পারফর্ম করার আশায় ছিলেন তিনি। জিম্বাবোয়ে ম্যাচের আগে যে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে তাঁদের নজর ছিল তা স্বীকার করে নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া (Suryakumar Yadav)।
ম্যাচের সেরা হয়েছেন হার্দিক। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। খেলা শেষে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে আমাদের নজর ছিল। কারণ, ওই ম্যাচের উপরেও অনেক কিছু নির্ভর করছিল।’ দক্ষিণ আফ্রিকার ম্যাচ যেতে স্বস্তি ফেরে ভারতীয় শিবিরে।
ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস খেলেছেন হার্দিক। তিনি জানিয়েছেন, নিজের টাইমিংয়ের উপর বিশ্বাস রেখেছিলেন। ভারতীয় অলরাউন্ডার বলেন, ‘আগের ম্যাচগুলোতে খুব জোরে মারার চেষ্টা করছিলাম। সেটা করতে গিয়ে ব্যাটে–বলে হচ্ছিল না। কিন্তু এদিন টাইমিংয়ের দিকে নজর দিয়েছি। তাই বড় শট মারতে পেরেছি (Suryakumar Yadav)।’

এদিকে, দল জিতলেও পুরো খুশি হতে পারছেন না সূর্যকুমার। কারণ, দলের বোলিং। ভারতের ২৫৬ রানের জবাবে জিম্বাবোয়েও ১৮৪ রান করেছে। শিবম দুবে দুই ওভারে ৪৬ রান দিয়েছেন। জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তীরাও রান দিয়েছেন। মাঠে সূর্যকে দেখে বোঝা গেছে, খুশি হতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এই রোগ সারাতে চাইছেন সূর্য। তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং ভাল হয়েছে। কিন্তু বোলারদের আরও নিয়ন্ত্রিত বল করতে হবে। কিছু ক্ষেত্রে আমাদের বুদ্ধি কাজে লাগাতে হবে। সেই জন্য একটু বিরক্ত হয়েছিলাম।’ তবে এক্ষত্রে প্রশ্ন থাকবে সূর্যকুমারের দিকেও কারণ হার্দিক আর বুমরার পুরো ওভার শেষ কেন করলেন না তিনি।

আরও পড়ুন: Earthquake: ভূমিকম্পের সময় কোন ভুলটি প্রাণঘাতী হতে পারে
ভারত অধিনায়ক আরও বলেন, ‘আমরা আগের ম্যাচের কথা ভুলে এই ম্যাচে নেমেছি। আমাদের তথ্য বিশ্লেষক প্রত্যেক ব্যাটারের গত এক বছরের পারফরম্যান্স নিয়ে স্লাইড তৈরি করেছিল। সেটা দেখে আমাদের আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে। শুরু থেকে ভাল ক্রিকেট খেলার চেষ্টা করেছি।’
আপাতত বিশ্রামের পর কলকাতায় নামতে তৈরি হবে গম্ভীর শিবির। এখন থেকেই ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে ভাবছেন তিনি। সূর্য বলেন, ‘আপাতত বিশ্রাম। শুক্রবার কলকাতায় যাব। সেখানে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে বসে পরিকল্পনা তৈরি করব। আশা করছি, এই ম্যাচের ছন্দই পরের ম্যাচে ধরে রাখতে পারব (Suryakumar Yadav)।’


