Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করলেন কুলদীপ ও সিরাজ (Suryakumar Yadav)।
ক্ষোভ প্রকাশ কুলদীপ, সিরাজের (Suryakumar Yadav)
বিশ্বকাপের আগে আচমকাই দলে ডাক পান মহম্মদ সিরাজ। হর্ষিত রানার চোটের কারণে কপাল খোলে ভারতের এই তারকা পেসারের। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজেও বুমরার অনুপস্থিতিতেও বল হাতে জ্বলে উঠেছিলেন তিনি। তবে বিশ্বকাপের আগে দলে ডাক পেলেও খেলার সুযোগ হয়েছে মাত্র একটি ম্যাচ। আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে চার ওভার বল করে তিন উইকেট নিয়েছিলেন মাত্র ২৯ রান হরচে করে। কিন্তু এরপর আর সুযোগ পেলেন। যা নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছে। এবার সেই সিরাজের গলায়ও শোনা গেল বিরক্তির সুর (Suryakumar Yadav)।

বিশ্বকাপ জয়ের পর ব্রডকাস্টা চ্যানেলকে সাক্ষাৎকার দেন মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। সেখানে তাঁদের বিরক্তির কথা জানান এই দুই ক্রিকেটার। সঞ্চালক দুজনকে এই বিশ্বকাপে তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন। আরও প্রশ্ন করেন যে পুরো বিষয়টি নিয়ে কি বিরক্ত তাঁরা? জবাবে সিরাজ বলেন, ‘আমাদের দুইজনের ভূমিকা অনেক বড় (মুখে কিছুটা হাসি)। একের পর এক ম্যাচে প্লেয়ারদের জল খাওয়ানো, ওদের ব্যাট বওয়া। নেটে বোলিং করেছি। আমাদের উপর দায়িত্ব ছিল ড্রেসিংরুমে পজিটিভি পরিবেশ বজায় রাখা। সবসময় প্লেয়ারদের এমনভাবে তৈরি করতে হবে যাতে মনে হয় যে সব ঠিক আছে (Suryakumar Yadav)।’

তবে প্রথম একাদশে জায়গা না পাওয়ার বিষয়ে তিনি বলেন দলের কম্বিনেশনে যেটা দরকার সেটাই করেছে ম্যানেজমেন্ট এবং তাতে তিনি খুশি। দুই বোলারই জানান যেটাই তাঁদের সঙ্গে হয়েছে তা উপরওয়ালার পরিকল্পনা। তাঁদের জন্য যা নির্ধারিত ছিল সেটাই হয়েছে তাঁদের সাথে (Suryakumar Yadav)।

অন্যদিকে বিশ্বকাপের ফাইনাল জিতে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব আরও বড় লক্ষ্যের কথা জানান। তিনি বলেন ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটে সোনা জেতাই তাঁর লক্ষ্য। বিশ্বজয়ের পরে মাঝরাতে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে সূর্যকুমার বললেন, ‘স্পেশাল ছিল এবারের বিশ্বকাপ। পরবর্তী লক্ষ্য ২০২৮ সালের অলিম্পিক। অলিম্পিক থেকে সোনা জেতাই আমাদের উদ্দেশ্য। এবং অবশ্যই সেই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়।’ সূর্য আরও বলেন, ‘দীর্ঘদিন পরে ২০২৪ সালে আমাদের খরা কেটে গিয়েছে। তার পর থেকে আমাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি।’

বিশ্বকাপের ফাইনালে নামার ৪৮ ঘণ্টা আগেই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান ঈশানের দিদি-জামাইবাবু। সেই শোক সামলে নিজের দায়িত্ব পালন করে নায়ক ঈশান। শুধুমাত্র ব্যাটিং নয় ফিল্ডিংয়েও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। বিশ্বকাপের ফাইনালেও ব্যাট হাতে ঝড় তুলেছিলেন তিনি। কিন্তু এই দুঃসংবাদের পরও বিশ্বকাপের দায়িত্ব থেকে পিছু হটেননি ঈশান।
আরও পড়ুন: Bangladesh: নারী নিরাপত্তায় মমতার ছাপ! ঢাকায় শুরু হতে চলেছে ‘মাতৃভূমি বাস’
ম্যাচ শেষে এই নিয়ে মুখ খোলেন ঈশান। তিনি বলেন, ‘শুক্রবার এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান আমার দিদি। ওর কথা ভেবেই আজ ভাল খেলেছি। ম্যাচে নামার আগে হার্দিক ভাইয়ের সঙ্গে কথা হয় আমার। ও আমায় বলেছিল, দলকে সবার আগে রাখতে। তাই এই জয় দিদিকেই উৎসর্গ করতে চাই। আজ (রবিবার) যেহেতু আন্তর্জাতিক নারী দিবস, তাই এই জয় আরও স্পেশ্যাল (Suryakumar Yadav)।’


