Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বেশ কিছুদিন আগেই বন্ধু ব্যবসায়ীর (Susmita Sabyasachi Divorce Controversy) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন সুস্মিতা। দ্বিতীয়বার নতুন করে জীবনের বৃহত্তর পদক্ষেপ নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই খবর প্রকাশ্যে আসতেই প্রশংসার সঙ্গে সঙ্গে কুড়িয়েছেন সমালোচনাও। কিন্তু এখানেই শেষ নয়। প্রাক্তন দাম্পত্য জীবন নিয়ে এবার মুখ খুললেন সুস্মিতার প্রাক্তন স্বামী সব্যসাচী।
সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট (Susmita Sabyasachi Divorce Controversy)
এদিন সকাল হতেই সোশ্যাল মিডিয়ায় লম্বা (Susmita Sabyasachi Divorce Controversy) এক পোস্ট করেন সব্যসাচী। এতদিন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চুপ থাকলেও আজ সকলের সামনে মুখ খুলেছেন তিনি। তার সেই পোস্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
পঞ্চম বিয়ে সুস্মিতার (Susmita Sabyasachi Divorce Controversy)
সব্যসাচীর দাবি সুস্মিতার এটা পঞ্চম বিয়ে। এর আগেও নাকি বিয়ে হয়েছিল তার। কিন্তু সেসব বিয়ে কেন টেকেনি, তার উত্তরও দিয়েছেন সুস্মিতার প্রাক্তন স্বামী। সব্যসাচীর মতে, একাধিক পুরুষের সঙ্গে পরকীয়া, অতিরিক্ত বড়োলোক হবার আশংকা, অদ্ভুত সব যৌন ফ্যান্টাসিই হয়ে উঠেছে সম্পর্ক ভাঙার কারণ। সব্যসাচীর দাবি, পুরুষ হয়েও কম নির্যাতন সহ্য করেননি। মারও খেতে হয়েছে তাকে। এতদিন ভালোমানুষির খাতিরে চুপ ছিলেন তিনি।অন্যদিকে সব্যসাচীর সঙ্গে একটি কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে এনেছেন সুস্মিতা। সেখানে সব্যসাচী স্পষ্টভাবে লিখেছেন, “খারাপ থাকিস।” এরপরই আরও উত্তাল হয়ে ওঠে নেটপাড়া।

সায়কের পোস্ট
সায়কের পোস্টেও ধরা পড়েছে একই কথা। দাদার সুরে সুর মিলিয়ে তিনিও লিখেছেন যে, বৌদির ইমেজ ভালো রাখার জন্য সে অনেককিছু করেছে। কিন্ত এখন আর নয়।

আরও পড়ুন: BJP Second Candidate List: বঙ্গ বিজেপির তারকা প্রার্থী কারা? হেভিওয়েট প্রার্থী কোন কেন্দ্রে?
সুস্মিতাও প্রকাশ্যে এনেছে সায়কের সঙ্গে রেকর্ডিং। এছাড়াও প্রকাশ্যে লাইভে এসেও সব্যসাচীর সম্পর্কে একাধিক অভিযোগ করেছেন তিনি। সুস্মিতার অভিযোগ, অন্য মহিলাকে বিছানায় এনে ভিডিও রেকর্ডিং করতে বাধ্য করেন তার প্রাক্তন স্বামী। এছাড়াও সুস্মিতাকে ব্যবহার করে একাধিক ধনী ব্যক্তির কাছ থেকে জিনিস নিয়ে আসা করিয়েছে সব্যসাচী।
স্বাভাবিক ভাবেই সোশ্যাল মিডিয়ায় এই কাদা ছোড়াছুড়িকে অনেকেই ভালো চোখে দেখছেন না। অনেকের মতে এবার অন্তত মুখ খুলে ভালোই করেছেন সব্যসাচী। এবার দেখা যাক বিবাদের এই জল কতদূর গড়ায় ।


