Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার উদ্যোগে সাঁকরাইল ব্লকের বাকড়া এলাকায় আয়োজিত হয় পরিবর্তন সংকল্প সভা (Suvendu Adhikari)। সভার প্রধান বক্তা ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা সভাপতি তুফান মাহাতো, নেতা তুষার মুখোপাধ্যায়, ডাক্তার প্রণত টুডু-সহ আরও অনেকে।এই সভা থেকেই শুভেন্দু অধিকারী স্পষ্ট করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হলে জঙ্গলমহল-সহ গোটা বাংলায় “আসল পরিবর্তন” আনার লক্ষ্য নিয়েই বিজেপি এগোচ্ছে।

তৃণমূলকে নিশানা (Suvendu Adhikari)
সূত্রের খবর অনুযায়ী, সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো একসময় সাঁকরাইল এলাকায় জনসাধারণের কমিটি গঠন করেছিলেন এবং সেই সময় নানা হিংসাত্মক ঘটনার সাক্ষী ছিল জঙ্গলমহল। মানিকপাড়ার জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ওই ঘটনায় যুক্তদের অনেকেই আজ তৃণমূলের নেতা। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, এক সময় আদিবাসী ও কুড়মি সমাজের নেতাদের মাওবাদী তকমা দিয়ে দমন করা হয়েছে এবং সেই সময়কার অত্যাচারী পুলিশ আধিকারিকদেরই আজ বড় পদে বসানো হয়েছে।
প্রাকৃতিক সম্পদ লুঠের অভিযোগ (Suvendu Adhikari)
সূত্রের খবর, শুভেন্দু অধিকারী তাঁর বক্তৃতায় জঙ্গলমহলের অর্থনৈতিক অবস্থার কথাও তুলে ধরেন। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ঝাড়গ্রাম জেলার বহু যুবক কাজের অভাবে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে বাধ্য হচ্ছেন। তিনি আরও বলেন, জঙ্গলমহলে নির্বিচারে গাছ কাটা হচ্ছে, নদী থেকে বালি লুঠ চলছে এবং প্রকৃতির উপর চরম অত্যাচার হচ্ছে। গোপীবল্লভপুরের একটি বালিখাদানের ম্যানেজারের বাড়ি থেকে বিপুল নগদ টাকা ও সোনা উদ্ধারের প্রসঙ্গ তুলে ধরে তিনি দাবি করেন, দুর্নীতির জালে সাধারণ মানুষ আরও গরিব হয়ে পড়ছেন।

কেন্দ্রীয় প্রকল্পের প্রসঙ্গ (Suvendu Adhikari)
সূত্রের খবর অনুযায়ী, সভা থেকে হিন্দুদের একত্রিত হওয়ার ডাক দেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, রাজ্যে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, রাজ্যে এগুলি কার্যকর করতে হলে পরিবর্তন দরকার। স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও তিনি কটাক্ষ করে বলেন, এই কার্ডে প্রকৃত চিকিৎসা পাওয়া যায় না।
৩ লক্ষ টাকার বাড়ি ও সৌরশক্তির প্রতিশ্রুতি (Suvendu Adhikari)
সূত্রের খবর, সভা থেকে বড় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক গরিব পরিবারকে ৩ লক্ষ টাকার বাড়ি দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি বাড়িতে সৌরশক্তির সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে তিনি দাবি করেন, এই প্রকল্পের ধারণা বিজেপি শাসিত রাজ্য থেকেই নেওয়া হয়েছে, যেখানে মহিলারা আরও বেশি অর্থ পান।
সাঁকরাইলের জমিবিক্রি ও নারী নিরাপত্তা ইস্যু (Suvendu Adhikari)
সূত্রের খবর অনুযায়ী, সাঁকরাইলের বাকড়া এলাকায় জমি বিক্রি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, জীবিত মানুষকে মৃত দেখিয়ে জমি ও বাড়ি বিক্রি করা হয়েছে এবং এর সঙ্গে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব জড়িত। পাশাপাশি রাজ্যে নারী নিরাপত্তার অভাবের কথাও তুলে ধরে তিনি বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।

আরও পড়ুন: US Flight: একদিনেই বাতিল হাজারের বেশি উড়ান: ভ্রমণ মরসুমে আমেরিকায় চরম যাত্রী দুর্ভোগ
তৃণমূলের পাল্টা কটাক্ষ
সূত্রের খবর, বিজেপির এই সভা ও প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রসুন ষড়ঙ্গী বলেন, বিজেপির পাশে সাধারণ মানুষ নেই। তাঁর অভিযোগ, নির্বাচন এলেই বিজেপি মিথ্যা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয়, কিন্তু সারা বছর তাদের দেখা যায় না। তিনি কটাক্ষ করে বলেন, “এরা পরিযায়ী পাখি। মানুষ সব বোঝে।”



