Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আনন্দপুরের ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলের শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের(Suvendu)। ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর সাড়ে তিনটের মধ্যে শান্তিপূর্ণ মিছিল করা যাবে। গড়িয়া শীতলা মন্দির থেকে বাঁদিক দিয়ে ইএম বাইপাস হয়ে ব্রিজের তলা দিয়ে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করা যাবে। মিছিল সর্বাধিক ২ হাজার জন অংশ নিতে পারবেন।
বিদ্বেষমূলক মন্তব্য করা যাবে না (Suvendu)
মিছিল থেকে কোনও প্ররোচনা বা উস্কানিমূলক, বিদ্বেষমূলক মন্তব্য করা যাবে না। কোনও সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না। কোনও সরকারি আধিকারিককে নিগ্রহ করা যাবে না। সাধারণ মানুষের অসুবিধা ও যানজট যাতে না হয়, সেদিকে নজর রাখতে হবে। মাইক ব্যবহারের ক্ষেত্রে রাজ্য এবং দূষণ পর্ষদের নিয়মাবলী মানতে হবে। মিছিলের দায়িত্বে থাকা ২০ জন স্বেচ্ছাসেবকের নাম ও মোবাইল নম্বর আজ সন্ধ্যা ৭টার মধ্যে পুলিশের কাছে জমা দিতে হবে। মিছিল শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত পুলিশ মোতায়ন করতে হবে।
মিছিল শেষ করে জমায়েত কর্মসূচি (Suvendu)
নরেন্দ্রপুর থানা থেকে ২০০ মিটার দূরে মিছিল শেষ করে জমায়েত কর্মসূচি করা যাবে। সেখান থেকে পাঁচজন প্রতিনিধি থানায় গিয়ে ডেপুটেশন দেবেন। বিকাল সাড়ে চারটের মধ্যে সমস্ত কর্মসূচি শেষ করতে হবে।
আরও পড়ুন: Nazirabad: কোথায় গেল ওরা? মায়ের চোখ খুঁজে ফেরে পোড়াবাড়ির চারধার
১৬৩ ধারা নিয়ে প্রশ্ন (Suvendu)
আনন্দপুরে ঘটনাস্থল পরিদর্শন এবং মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি শুভ্রা ঘোষ। আগুন লাগার চারদিন পর সেখানে কেন ১৬৩ ধারা জারি করা হয়েছে, সেই নিয়েও প্রশ্ন তোলে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সেখানে যাওয়া আটকাতেই এতদিন পর ১৬৩ ধারা জারি করা হয়েছে বলেও অভিযোগ বিজেপির।



