Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টলিউডে কি নতুন করে বিভাজনের ইঙ্গিত? (Swastha Sathi Card in Tollywood) বিধানসভা নির্বাচনের আগে টেকনিশিয়ান স্টুডিয়োতে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে নাম নথিভুক্তিকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শনিবার সকালে স্টুডিয়ো চত্বরে উপস্থিত হন সাংসদ-অভিনেতা দেব। সেখানে তিনি মন্তব্য করেন, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের ব্যক্তিগতভাবে স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন নাও থাকতে পারে, কারণ তাঁর উপার্জন যথেষ্ট। কিন্তু টেকনিশিয়ানদের বাস্তব সমস্যার গুরুত্ব বোঝা জরুরি বলেও তিনি ইঙ্গিত দেন।
কর্মসূচিতে না আসার পরামর্শ (Swastha Sathi Card in Tollywood)
স্টুডিয়ো সূত্রে জানা যায়, শুক্রবার নাকি কিছু গিল্ড সদস্যদের এই কর্মসূচিতে না আসার পরামর্শ দেওয়া হয়েছিল। এমনকি কেউ অংশ নিলে কাজ হারানোর আশঙ্কার কথাও শোনা যায় বলে অভিযোগ। যদিও স্বরূপ বিশ্বাস আগেই জানিয়েছিলেন, আগের স্বাস্থ্যবিমা প্রকল্পে নাকি বেশি সুবিধা ছিল। এই মন্তব্যের জবাব দিতে গিয়ে দেব বলেন, আগের প্রকল্প হোক বা বর্তমান ‘স্বাস্থ্যসাথী’-দুটিই রাজ্য সরকারের উদ্যোগ, তাই এটিকে খারাপ বলা ঠিক নয়।
আরও পড়ুন: Modi Brigade Rally: তৃণমূল সরকারের বিদায়ের কাউন্টডাউন শুরু: হুঙ্কার মোদির!
উপস্থিত ছিলেন কারা?
এদিন অনুষ্ঠানে পরিচালক-অভিনেতা সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ এবং আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়-সহ অনেকেই উপস্থিত ছিলেন। তাঁদের মতে, বহু টেকনিশিয়ানের কোনও স্বাস্থ্যবিমা নেই, ফলে এই প্রকল্প তাঁদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে। এক টেকনিশিয়ান জানান, স্ত্রীর চিকিৎসার জন্য তাঁর এই সুবিধা অত্যন্ত প্রয়োজন ছিল।


