Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার মুখোমুখি হতে দেখা যাবে ভারত-পাকিস্তানকে (T20 World Cup)।
কোন অঙ্কে সেমিফাইনাল পেতে পারে ইডেন? (T20 World Cup)
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ফেব্রুয়ারিতে। এই টুর্নামেন্ট যৌথভাবে আয়োজনের দায়িত্বে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা। তার আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকতে চলেছে। আর সেই হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয়। হাইব্রিড মডেলে খেলা হওয়ার কারণে পাকিস্তান ভারতে খেলতে আসবে না (T20 World Cup)।
মঙ্গলবারই সূচি প্রকাশ হওয়ার কথা। তার আগেই এক সূত্রে জানা যাচ্ছে তুলনামূলক সহজ গ্রুপে থাকতে চলেছে ভারত। বাকি চার দল হল পাকিস্তান, আমেরিকা, নামিবিয়া ও নেদারল্যান্ডস। সেই প্রতিবেদনে বলা হয়েছে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হতে চলেছে ৭ ফেব্রুয়ারি থেকে। ওটাই বিশ্বকাপের প্রথম ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন দল হিসেবে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে খেলার পর ১৫ ফেব্রুয়ারি ভারত-পাক ম্যাচ (T20 World Cup)।
জানা যাচ্ছে গ্রুপ পর্বে প্রতিদিন তিনটি করে ম্যাচ হবে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা এই টুর্নামেন্ট। ফাইনাল হবে ৮ মার্চ। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলতে চলেছে কলম্বো ও ক্যান্ডিতে। ২০ দলকে ভাগ করা হবে চার গ্রুপে। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতি গ্রুপের সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখানেও দলগুলিকে ভাগ করা হবে দুটি গ্রুপে। চারটি করে দল থাকবে প্রতি গ্রুপে। দুই গ্রুপের প্রথম দুই দল যাবে সেমিফাইনালে।
আরও পড়ুন: BLO SIR: হাতি-চিতাবাঘের আতঙ্ক, তবুও মানুষের পাশে BLO মোমিনা বেগম
ভারত সেমিফাইনালে উঠলে খেলা হবে মুম্বইয়ে। আর একটি কলম্বো বা কলকতায়। যদি শ্রীলঙ্কা বা পাকিস্তান সুপার আট থেকেই বিদায় নেয় তবে একটি সেমিফাইনাল পাওয়ার সম্ভাবনা রয়েছে ইডেনের। সুপার এইটে তিনটি ম্যাচ হতে পারে আমেদাবাদ, চেন্নাই ও কলকাতায়। আর ফাইনাল হবে আমেদাবাদে। যদি পাকিস্তান কোনওভাবে ফাইনালে উঠে যায় তাহলে ফাইনাল চলে যাবে কলম্বোয় (T20 World Cup)।


