Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে স্পষ্ট বক্তব্য রাখার জন্য বলিউডে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তাপসী পান্নু (Mamata Banerjee)। নারীস্বাধীনতা, সমতা, মতপ্রকাশের অধিকার এই সব বিষয়েই তিনি বারবার সরব হয়েছেন। অতীতে তাঁর একাধিক মন্তব্য থেকে রাজনৈতিক অবস্থান নিয়েও জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে শাসকদলের বিরুদ্ধে তাঁর সমালোচনামূলক বক্তব্য তাঁকে ‘পদ্মশিবির বিরোধী’ তকমাও এনে দেয়। কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি যখন নিজের পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি-র নাম উল্লেখ করেন, তখন স্বভাবতই নতুন করে বিতর্ক দানা বাঁধে। তাঁর সংযোজন “আমাকে তো এই দেশেই থাকতে হবে!” এই মন্তব্যে অনেকেই ব্যঙ্গের ইঙ্গিত খুঁজে পান।

কলকাতায় ‘আস্সি’ প্রচার (Mamata Banerjee)
ছাব্বিশের বিধানসভা ভোটের আবহে কলকাতায় নতুন ছবি ‘আস্সি’র প্রচারে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাপসী। সেখানে তাঁকে প্রশ্ন করা হয় সুযোগ পেলে কি বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন? উত্তরে তাঁর অকপট স্বীকারোক্তি, তিনি অবশ্যই দেখা করতে চান। তিনি বলেন, আমরা সবাই পুরুষতান্ত্রিক সমাজের অংশ। এই বাস্তবতায় যদি কেউ নিজের শক্তিতে প্রতিষ্ঠা পেতে পারেন, তবে তাঁর সঙ্গে দেখা করার আগ্রহ স্বাভাবিক। এই প্রসঙ্গেই তিনি উল্লেখ করেন মমতা ব্যানার্জি-এর নাম।
‘দৃঢ়চেতা’ নেত্রীর প্রতি শ্রদ্ধা (Mamata Banerjee)
তাপসীর বক্তব্যে স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংগ্রাম ও ব্যক্তিত্ব তাঁকে অনুপ্রাণিত করে। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি নিজের ক্ষমতায় নিজের জায়গা তৈরি করেছেন।” ভারতের রাজনৈতিক অঙ্গনে নারী নেতৃত্বের প্রসঙ্গে প্রশ্ন উঠলে তাপসী অতীতে সুষমা স্বরাজ -এর নামও শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেছিলেন। একইসঙ্গে আলোচনায় উঠে এসেছিল স্মৃতি ইরানি, মায়াবতী ও প্রিয়াঙ্কা গান্ধী-র নাম। এতে বোঝা যায়, তাপসী ব্যক্তি-নির্ভর অনুপ্রেরণায় বিশ্বাসী দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে তিনি শক্তিশালী নারী নেতৃত্বকে সম্মান জানান।

‘প্রিয় প্রধানমন্ত্রী’ বিতর্ক (Mamata Banerjee)
“মোদী না রাহুল গান্ধী?” এই প্রশ্নের উত্তরে তাপসীর দ্রুত প্রতিক্রিয়া ছিল নরেন্দ্র মোদি -র নাম। তবে “আমাকে তো এই দেশেই থাকতে হবে” মন্তব্যটি নতুন প্রশ্নের জন্ম দেয়। এটি কি নিছক রসিকতা, না কি রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত? বিনোদুনিয়ায় ও রাজনৈতিক মহলে এই নিয়েই জোর ফিসফাস। কারণ, একজন অভিনেত্রীর ব্যক্তিগত মতামত অনেক সময় বৃহত্তর রাজনৈতিক বার্তা হিসেবেও ধরা হয়।

আরও পড়ুন: Uttar Pradesh: চলন্ত গাড়ির উপর হাইমাস্ট পোল! প্রতাপগড়ে চাঞ্চল্যকর দুর্ঘটনা!
নারীকেন্দ্রিক সিনেমা
তাপসীর আসন্ন ছবি ‘আস্সি’ নারীকেন্দ্রিক। অতীতেও ‘থাপ্পড়’, ‘পিঙ্ক’, ‘রাশমি রকেট’-এর মতো ছবিতে তিনি সমাজের প্রচলিত ধারণাকে প্রশ্ন করেছেন। ফলে কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ অনেকের কাছে তাঁর ভাবমূর্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেই মনে হয়েছে। পুরুষতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং নারীশক্তিকে সম্মান জানানো এই দুইয়ের সমন্বয়ই যেন তাঁর বক্তব্যে প্রতিফলিত।



