Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
প্রতিবেদন: মোহাম্মদ আলি সুমন, কে টিভি বাংলা ডিজিটাল: দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (সকাল ১১টা) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন(Tarique Rahman)। পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালনের মাধ্যমে তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
মা-বাবাকে শ্রদ্ধা তারেকের (Tarique Rahman)
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর মন্ত্রিসভার সদস্যরাও। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রথম দিন সচিবালয়ে প্রধানমন্ত্রী (Tarique Rahman)
এরপর বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই সচিবালয়ে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল। মধ্যাহ্নভোজের পর নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। একই সঙ্গে সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় রাষ্ট্রপরিচালনার অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তিনি।
আরও পড়ুন: Bangladesh Cabinet : প্রতিরক্ষা-জনপ্রশাসনসহ ৫ মন্ত্রক একাই সামলাবেন প্রধানমন্ত্রীর
নতুন মন্ত্রিসভার সূচনা (Tarique Rahman)
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মহ:সাহাবুদ্দিন-এর কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। শ্রদ্ধাঞ্জলি দিয়ে রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী।



