Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লক্ষ্মী পুজো অর্থাৎ ৬ অক্টোবর থেকে সাবস্ক্রিপশন শুরু হবে টাটা ক্যাপিটাল আইপিও-র। জেনে নিন আবেদনের খরচ কত (IPO)।
বাজারে আসছে নতুন আইপিও (IPO)
টাটা ক্যাপিটাল লিমিটেড বাজারে নতুন আইপিও আনার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি এই সংস্থা তাদের আইপিও-র প্রাইস ব্যান্ডের ঘোষণা করেছে। জেনে নিন কবে থেকে শুরু হতে চলেছে এই সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন। আবেদনের খরচ সম্পর্কেও জেনে নেওয়া যাক (IPO)।
বিগত সপ্তাহে বেশ কিছু নতুন আইপিও লিস্টিং হয়েছে। যার থেকে বড় অঙ্কের লাভ পেয়েছেন লগ্নিকারীরা। চলতি সপ্তাহেও বেশ অনেকগুলো আইপিও লিস্টিং হতে চলেছে। আগামী ৬ অক্টোবর লক্ষ্মী পুজোর দিন থেকে টাটা ক্যাপিটাল আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হতে চলেছে। বুধবার অর্থাৎ ৮ অক্টোবর পর্যন্ত সেটা চলবে। ৩ অক্টোবর অ্যাঙ্কর ইনভেস্টররা এই সংস্থার আইপিও-তে আবেদন করতে পারবেন। শেয়ার বন্টন শুরু হবে ৯ অক্টোবর থেকে। স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্টিং হবে এই সংস্থার স্টকের ১৩ অক্টোবর।

টাটা ক্যাপিটাল আইপিও-র মাধ্যমে বাজার থেকে তুলবে ১৫ হাজার ৫১১ কোটি টাকা। যার মধ্যে ২১ কোটি ফ্রেশ ইস্যুর মাধ্যমে উঠে আসবে ৬ হাজার ৮৪৬ কোটি টাকা। ২৮ কোটি ৫৮ লক্ষ শেয়ারের অফার-ফর-সেল মাধ্যমে উঠে আসবে ৮ হাজার ৬৬৫ কোটি টাকা। এই সংস্থা প্রতি শেয়ারের জন্য আইপিও ইস্যু প্রাইস ৩১০ টাকা থেকে ৩২৬ টাকা। প্রতিটা আইপিও লট তৈরি হবে ৪৫টি শেয়ার নিয়ে। ১৪ হাজার ৯৯৬ টাকা হবে রিটেল ইনভেস্টর-দেড় আইপিও-তে লগ্নির নূন্যতম খরচ।
আরও পড়ুন: Stock Market: পতনের মাঝেও ঝোড়ো ব্যাটিং এই তিন স্টকের
বর্তমানে ৮৮.৬% স্টেক রয়েছে টাটা সন্স-এর হাতেই। ১.৮ শতাংশ স্টেক রয়েছে আইএফসি-র হাতে। টাটা ক্যাপিটাল এনবিএফসি সেক্টরে কাজ করে। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত এর গ্রাহক সংখ্যা প্রায় ৭০ লক্ষ। টাটা ক্যাপিটালের প্রফিট আপটার ট্যাক্সের পরিমাণ ৩ হাজার ৬৫৫ কোটি টাকা ২০২৪-২৫ অর্থবর্ষে। সংস্থার রেভিনিউ-র পরিমাণ ২৮,৩১৩ কোটি টাকা (IPO)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


