Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নির্দেশ (Tea Snack) দিয়েছে যে জিলিপি, শিঙাড়া খাবার আগে সেটা কতটা স্বাস্থ্যসম্মত তা সম্পর্কে জানতে হবে। কিন্তু তা বলে কি চায়ের সঙ্গে টা থাকবে না? শরীর বুঝে মাসে একবার মুখোরচক কিছু খাবার খাওয়া যেতেই পারে। আর সেই তালিকায় থাকতেই পারে এসব খাবার।
তেলেভাজা (Tea Snack)
উপকরণ: বেগুন/আলু পাতলা করে কাটা, বেসন, নুন, হলুদ, খাওয়ার (Tea Snack) সোডা, কাঁচা লঙ্কা কুচি, সর্ষের তেল।
প্রণালী: বেসনে মশলা ও জল মিশিয়ে ব্যাটার তৈরি করুন। সবজি ডুবিয়ে গরম তেলে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।
মুড়ি ঘুগনি (Tea Snack)
উপকরণ: সেদ্ধ ছোলা, মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি (Tea Snack), ভাজা জিরে, বিট নুন, লেবুর রস, সর্ষের তেল।
প্রণালী: ছোলায় সমস্ত মশলা দিয়ে ভালোভাবে মেশান। তারপর মুড়ির সঙ্গে মিশিয়ে ওপরে সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করুন।
শিঙাড়া
উপকরণ: ময়দা, সেদ্ধ আলু, মটর, আদা, শুকনো লঙ্কা, মশলা, তেল।
প্রণালী: আলু-মটর পুর তৈরি করে ময়দার আটা মেখে শিঙাড়া বানিয়ে গভীর তেলে ভেজে পরিবেশন করুন।
চপ-কাটলেট (আলুর চপ বা বিটের চপ)
উপকরণ: সেদ্ধ আলু বা বিট, আদা-রসুন বাটা, গরম মশলা, ধনে গুঁড়ো, কর্নফ্লাওয়ার, পাউরুটির গুঁড়ো, তেল।
প্রণালী: উপকরণ মিশিয়ে চপ তৈরি করে ব্রেডক্রাম্বে গড়িয়ে হালকা আঁচে ভেজে তুলুন।

আরও পড়ুন: Gajkesari Yog: সামনের সপ্তাহেই গজকেশরী যোগ, সৌভাগ্যে ঝুলি ভরবে এই চার রাশির…
চানাচুর মাখা
উপকরণ: চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনে পাতা, লেবুর রস, ভাজা বাদাম/ছোলা।
প্রণালী: সব উপকরণ একসঙ্গে মেখে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।
এই পাঁচটি পদ চায়ের সঙ্গে খেলে সন্ধ্যে ও সন্ধ্যের আড্ডা-দুইই জমে যাবে।


