Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সুপার এইটে জিম্বাবোয়ের বিরুদ্ধে আজ ভারতের অগ্নিপরীক্ষা (Team India)।
ভারতের সামনে বড় চ্যালেঞ্জ (Team India)
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুপার এইটে জিম্বাবোয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতের প্রথম একাদশে হতে পারে জোড়া পরিবর্তন। টপ অর্ডারের ব্যর্থতা চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের। ভারতীয় দলের ব্যাটিং কোচ জানিয়েছেন টপ অর্ডারের তিন জন বাঁ হাতি খেলানোর কৌশল পরিবর্তন করা হতে পারে। তবে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ব্যাটারদের ব্যর্থতার পাশাপাশি গৌতম গম্ভীরের কৌশল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে (Team India)।
ম্যাচের আগে দীর্ঘ সময় উইকেটকিপিং এবং ব্যাটিং করতে দেখা যায় সঞ্জু স্যামসনকে। এর থেকে আশা করা হচ্ছে প্রথম একাদশে তাঁর ফেরার সম্ভাবনা প্রবল। ভারত এই ম্যাচে ডান-বাঁ হাতের ভারসাম্য আনতে তাঁকে ওপেনিংয়ে বা তিন নম্বরে খেলানো হতে পারে। অন্যদিকে ব্যক্তিগত কারণে বাড়ি ফিরে এসেছিলেন রিঙ্কু। তবে তিনি বুধবার দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে তাঁর ব্যাটিং ফর্মও ভাল না। ফলে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একাদশে তাঁর জায়গা নাও হতে পারে।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম স্পিন সহায়ক হবে বলেই আশা করা হচ্ছে। তবে ব্যাটারদের দাপট এখন বেশি দেখা যায়। তবু এই ম্যাচে স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে ফেরানো হতে পরেই বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটন সুন্দর দুই ম্যাচ খেললেও প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন তিনি। অন্যদিকে অক্ষর প্যাটেলকে বাদ দেওয়ায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে গম্ভীর সহ টিম ম্যানেজমেন্টকে।

আরও পড়ুন: Yogi Adityanath: যোগী সরকারের উদ্যোগে লাঠির ঘায়ে প্রেমের বার্তা
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের কাছে এটা ডু-অর-ডাই ম্যাচ। জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে দুটি ম্যাচের একটি ম্যাচ হারলেও ভারতের বিদায় নিশ্চিত। ভারতের সামনে বড় চিন্তর কারণ টপ অর্ডারের ব্যর্থতা এবং ধারাবাহিকতার অভাব। ধারাবাহিকভাবে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে একদিকে যেমন ব্যর্থ হচ্ছেন অভিষেক শর্মা ও ঈশান কিষাণ তেমনই মিডিল অর্ডার। সুতরাং সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে সূর্যকুমার যাদবরা (Team India)।


