Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: অপারেশন সিঁদুরের(Operation Sindoor) পর ভারতীয় সীমান্তে বড় পরিবর্তন আনল পাকিস্তান। সীমান্তের একেবারে কাছ থেকে ৭০টিরও বেশি সন্ত্রাসবাদী লঞ্চপ্যাড দেশের ভিতরে সরাল পাকিস্তান(Indo Pak)। দাবি করেছেন বিএসএফের সিনিয়র আধিকারিকরা। এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছেন বিএসএফ আইজি শশাঙ্ক আনন্দ, ডিআইজি বিক্রম কুনওয়ার এবং ডিআইজি কুলবন্ত রাই শর্মা।
অপারেশন সিঁদুরে ধ্বংস বহু পাক লঞ্চপ্যাড (Indo Pak)
বিএসএফ জানায়, মে মাসে অপারেশন সিঁদুরে ভারত ধ্বংস করে বহু লঞ্চপ্যাড। এরপরই পাকিস্তান প্রশাসন সব লঞ্চপ্যাড সীমান্ত এলাকা থেকে সরিয়ে দেশের ভিতরে নিয়ে যায়। বর্তমানে শিয়ালকোট ও জাফরওয়াল সংলগ্ন গভীর এলাকায় অন্তত ১২টি সক্রিয় লঞ্চপ্যাড রয়েছে। এছাড়া প্রায় ৬০টি লঞ্চপ্যাড সীমান্ত থেকে আরও দূরবর্তী এলাকায় সক্রিয়।
‘সীমান্তে কোনও প্রশিক্ষণ শিবির নেই’ (Indo Pak)
ডিআইজি কুনওয়ার বলেন, সন্ত্রাসবাদীদের উপস্থিতি এবং লঞ্চপ্যাডের সংখ্যা পরিস্থিতি অনুযায়ী বদলাতে থাকে। সন্ত্রাসবাদীদের কোনও এক জায়গায় স্থায়ীভাবে রাখা হয় না। প্রয়োজন হলে ছোট ছোট দলে ভাগ করে ভারতে ঢোকার প্রস্তুতি করা হয়। তিনি আরও জানান, সীমান্তের কাছাকাছি কোনও প্রশিক্ষণ শিবির এখন নেই।
‘ভারত ফের জবাব দিতে প্রস্তুত’ (Indo Pak)
এছাড়া আগে জঙ্গিগোষ্ঠীগুলিকে আলাদা এলাকাভিত্তিকভাবে রাখা হলেও এখন জইশ–ই–মহম্মদ ও লস্কর–ই–তৈবার জঙ্গিদের একত্র করে মিশ্র গোষ্ঠী তৈরি করা হয়েছে। বিএসএফ জানায়, পরিস্থিতি ফের উত্তপ্ত হলে ভারত আবারও অপারেশন সিঁদুরের মত জবাব দিতে প্রস্তুত। আইজি শশাঙ্ক আনন্দ বলেন, “১৯৬৫, ১৯৭১, কারগিল কিংবা অপারেশন সিন্ধু— বিএসএফ সব ধরনের যুদ্ধে অভিজ্ঞ। প্রয়োজনে আগের থেকেও বেশি ক্ষতি করতে সক্ষম।”
পাক রেঞ্জারদের পদক্ষেপে নজর (Indo Pak)
তিনি আরও বলেন, পাকিস্তানি রেঞ্জাররা হামলার পর আত্মগোপনে গেলেও এখন ফের পোস্ট দখলে ফিরেছে। যদিও তাদের প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হচ্ছে। শেষে বিএসএফ জানায়— এখন সীমান্তে উদ্বেগজনক পরিস্থিতি নেই, তবে অবস্থা বদলালে ব্যবস্থা নিতে প্রস্তুত ভারত।
আরও পড়ুন: BLO Death: কমিশনের সামনে বিএলও-দের ধুন্ধুমার, মৃত বিএলও-র পরিবারকে সহায়তার আশ্বাস কমিশনের



