Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: থাইল্যান্ডে ভয়াবহ রেল দুর্ঘটনায় (Thailand Train Accident) শোকস্তব্ধ গোটা দেশ। রাজধানী ব্যাংকক থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের উবন রাচাথানি প্রদেশগামী একটি যাত্রীবাহী ট্রেন মাঝপথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে। নাখোন রাচাসিমা প্রদেশের সিখিও জেলায় নির্মীয়মাণ হাই-স্পিড রেল প্রকল্পের একটি বিশাল ক্রেন আচমকাই ভেঙে পড়ে চলন্ত ট্রেনের উপর। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি যাত্রী।
দুর্ঘটনার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে (Thailand Train Accident)
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে রাজধানী (Thailand Train Accident) ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি দ্রুত গতিতে এগোচ্ছিল, ঠিক সেই সময় উপর থেকে ভেঙে পড়ে বিশালাকার ক্রেনটি। ক্রেনের আঘাতে ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ট্রেনের ভিতরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, যখন লাইনচ্যুত কামরাটিতে আগুন ধরে যায়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। অনেক যাত্রী আটকে পড়েন কামরার ভিতরেই। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। নাখোন রাচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশ প্রধান থাচাপোন চিনাওয়ং জানিয়েছেন, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত ৩০ জনেরও বেশি যাত্রীকে উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ জোরদার (Thailand Train Accident)
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ জোরদার (Thailand Train Accident) করা হয়। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে ট্রেনের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় রেল চলাচল বন্ধ থাকবে।
আরও পড়ুন: Hotel Service Charge: হোটেলে জোর করে নেয় সার্ভিস চার্জ? নিজের অধিকার বুঝে টাকা দিন
স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, হাই-স্পিড রেল প্রকল্পে ব্যবহৃত ক্রেনটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কী কারণে ক্রেনটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি না কি নিরাপত্তায় গাফিলতি—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

দ্রুতগতির রেল নির্মাণ প্রকল্পগুলির নিরাপত্তা
এই ভয়াবহ দুর্ঘটনার পর থাইল্যান্ডে চলমান দ্রুতগতির রেল নির্মাণ প্রকল্পগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্ন উঠতে শুরু করেছে। বড় মাপের নির্মাণকাজ চলাকালীন যাত্রীবাহী ট্রেন চলাচল কতটা নিরাপদ, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। যদিও এখনও পর্যন্ত এই দুর্ঘটনা নিয়ে থাইল্যান্ড সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে প্রশাসনের তরফে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে


